সংবাদ

‘বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে’

post-img

নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, অনেকদিন তার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়াও তিনি বলেন, এখন তাদের অস্তিত্ব সংকট রক্ষায় লড়াই করতে হবে। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, গণতান্ত্রিক দেশের নির্বাচনে অংশ নেয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়ীত্ব। বিএনপি সেই দায়ীত্বে অবহেলা করায় তাদের দীর্ঘমেয়াদি খেসারত দিতে হবে।

এদিকে, গতকাল পাকিস্তানে অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় নির্বাচনে, ভোট কারচুপি ও সহিংসতা প্রসঙ্গে পশ্চিমারা নিরব কেন, এমন প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের চেয়ে, বাংলাদেশে গণতন্ত্র অনেক শক্তিশালী বলেও জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.