post
সংবাদ

লেবাননে বাংলাদেশিদের ঈদ উৎসব

লেবাননে গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশিদের এবারের ঈদ উৎসব কেটেছে অনেকটা স্বস্তিতে। ঈদের ছুটিতে ভূমধ্যসাগরপাড়সহ বিনোদন কেন্দ্রগুলোতে ছিলো বাংলাদেশিদের ঢল। পরবাসে ঈদ আনন্দের আমেজ আনতে প্রবাসী বন্ধুদের সাথে চলেছে বিরামহীন আড্ডা ও ঘুরাঘুরি। ঈদ উপলক্ষে বাংলাদেশিদের কেউ কেউ, অস্থায়ী দোকান খুলে বাড়তি অর্থ আয় করছেন। সবার মুখে রয়েছে আনন্দ।

post
সংবাদ

কুলসুমা হত্যা: জিজ্ঞাসাবাদ চলছে স্বামীর

ব্রাডফোর্ডে চাঞ্চল্যকর বাংলাদেশী তরুণী কুলসুমা আক্তার হত্যাকান্ডের অভিযোগে গ্রেফতারকৃত স্বামী হাবিবুর মাসুমকে আদালতে হাজির করা হয় বৃহস্পতিবার। তবে ব্রাডফোর্ড ম্যাজিস্ট্রেট কোর্টে ছয় মিনিটের জিজ্ঞাসাবাদে হাবিবুর নিজের পরিচয় নিশ্চিত করেছে কেবল। তার বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ এনেছেন আদালত। গত শনিবার ব্রাডফোর্ট সিটি সেন্টারের পশ্চিম গেইটে স্ত্রী কুলসুমা আক্তারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাবিবুর। ওই সময় কুলসুমার কোলে তাদের শিশু সন্তানও ছিলো। কুলসুমার চাচাতো ভাই আফতাব মিয়া জানিয়েছেন, স্বামীর সাথে দুই বছর আগে ব্রিটেনে আসেন কুলসুমা।

post
সংবাদ

ঈদের দিনটাও ক্রিকেট মাঠে তারা

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। রমজান মাসে একমাসের সিয়াম সাধনা শেষে আজ পালিত হচ্ছে পবিত্র এই দিনটি। মধ্যপ্রাচ্য, পাশ্চাত্য এবং আফ্রিকান বেশিরভাগ দেশেই ঈদ পালন হয়েছে গতকালই। বাংলাদেশের পাশের দেশ ভারতেও তিন রাজ্যে ঈদ হয়েছে গতকাল। বৃহস্পতিবার বাকি ভারতে চলছে ঈদের আমেজ। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করার ইচ্ছা পোষণ করেন মুসলমানরা। তবে এমন দিনেও পেশাগত কাজে অনেককেই থাকতে হয় পরিবারের বাইরে। ক্রিকেটারদের মাঝেও দেখা যায় এমন পরিস্থিতি। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ঈদের দিন আছেন ভারতে। তার দল চেন্নাই সুপার কিংসের সঙ্গেই ঈদের দিন পার করছেন এই পেসার। তবে মুস্তাফিজ খেলার বাইরে থাকলেও ঈদের রাতে মাঠে নামতে হচ্ছে দুই মুসলিম ক্রিকেটার মোহাম্মদ নবী আর মোহাম্মদ সিরাজকে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে দেখা যাবে তাদের। মুম্বাইয়ের হয়ে মাঠে নামতে পারেন মোহাম্মদ নবী। অভিজ্ঞ এই ক্রিকেটারের দলে থাকা নিশ্চিত না। অন্যদিকে মোহাম্মদ সিরাজ বেঙ্গালুরুর বোলিং আক্রমণের মূল ভরসা। আসরে সব ম্যাচেই খেলেছেন তিনি। আজকের ম্যাচেও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।

post
সংবাদ

ঢাকায় এশিয়ান ইসলামিক কমিউনিটির বিতরণ

এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মদের পক্ষ থেকে দুস্থ, অসহায় ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই সাথে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নতুন পোশাক দেয়া হয়। জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ ও এসো গড়ি ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে রাজধানীর বিজয়নগর ও খিলগাঁও এলাকায় এই সামগ্রী বিতরণ করা হয়। প্রবাসীদের আয়োজনে এমন উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা। সংগঠনের সভাপতি মোঃ রায়হান হোসাইনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সদস্য সচিব সালেহ ইবনে জসিম। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলা পোস্ট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক আকবর সিরাজী,এনডিপি মহাসচিব ও বাংলাদেশ মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জু হোসেন ঈসা, সংগঠনের সদস্য মোঃ মাসুম বিল্লাহ, আল আমীন, শাকিল আহমেদ, মোঃ শিপার আহমেদ, মোঃ মনিরুল ইসলাম ও রাকিবুল ইসলামসহ অনেকে।

post
সংবাদ

স্নাতক পাসে নিয়োগ দেবে ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম: ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২২-৩০ বছর কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আরএ) আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Hi-Tech Industries PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৭ এপ্রিল ২০২৪

post
সংবাদ

কলেরা নিয়ে ডব্লিউএইচও’র উদ্বেগ

বিভিন্ন দেশে পানিবাহিত রোগ কলেরার প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। প্রাণঘাতী এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে তাই বড় আকারের টেস্ট কর্মসূচি ঘোষণা করেছে সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে ডব্লিউএইচও’র পক্ষ থেকে বলা হয়, গত দু’তিন বছর ধরে বিভিন্ন দেশে কলেরার অনাকাঙ্খিত ও উদ্বেগজনক প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কলেরার বৈশ্বিক টেস্ট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হলো কলেরা নির্ভুলভাবে শনাক্ত করা এবং নিয়মিত নজরদারি এবং কলেরা টেস্ট বিষয়ক সক্ষমতা বাড়ানো। ডব্লিউএইচও’র হিসেব অনুযায়ী, ২০২২ সালে বিশ্বজুড়ে কলেরায় আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৭৩ হাজার জন। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখে। চলতি ২০২৪ সালে এই সংখ্যা আরও বৃদ্ধির আলামত পাওয়া যাচ্ছে।

post
সংবাদ

জাল সনদসহ গ্রেফতার শামসুজ্জামান বরখাস্ত

বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট ও মার্কসশিটসহ গ্রেফতার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার কারিগরি বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের সই করা অফিস আদেশে তার বিরুদ্ধে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়। এতে বলা হয়, জাল সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রির অভিযোগে রোববার (৩১ মার্চ) দিনগত মধ্যরাতে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে আটক করে ডিবি পুলিশ। এমতাবস্থায় তাকে সরকারি চাকুরির আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তিনি বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

post
সংবাদ

আমিরাতে ব্যবসায় সফল জহির উদ্দিন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত শেখ আরবুল্লাহ এবং মরিয়ম বেগমের ছেলে শেখ জহির উদ্দিন। ১৯৯০ সালে পাড়ি জমান মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে। বেশ কয়েক বছর ভিন্ন ভিন্ন কাজ করার পর শুরু করেন নিজস্ব ব্যবসা। দেশটিতে একে একে তৈরি করেন "আল রাবি পাবলিক কিচেন, জাহরাত আল খুর সুপার মার্কেটসহ পাঁচটি প্রতিষ্ঠান। কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় দেড়শ বাংলাদেশির। মা বাবার নামে নিজ এলাকায় প্রতিষ্ঠা করেছেন হাজী আরবুল্লাহ মরিয়ম বেগম ট্রাস্ট নামক একটি জনকল্যাণমূলক সংগঠন। যার মাধ্যমে তার প্রবাসী আয়ের সিংহভাগ ব্যয় করেন নিজ এলাকার অসংখ্য দুঃস্থ পরিবারের উন্নয়নে। ব্যবসা ও জনকল্যাণমূলক ট্রাস্ট পরিচালনার পাশাপাশি কমলগঞ্জ কল্যান সমিতির সভাপতি, বিজনেস কাউন্সিল ফুজাইরা শাখার অর্থ সম্পাদক ও বাংলাদেশ সমিতি ফুজাইরা শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বেশ কয়েক বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

post
সংবাদ

ট্যানারিতে সহযোগীতার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের

সাভারে ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারকে আরও গতিশীল করতে সহযোগীতা করার কথা জানালেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সোমবার হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে তারা কথা জানান। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডক্টর মাইকেল ক্রেজা। এসময় প্রতিনিধি দল সাভারের ট্যানারি পরিবেশ বান্ধব করতে এবং ইউরোপে বাংলাদেশের চামড়া রপ্তানী করার বিষয়ে সহযোগীতা করারও আশ্বাস দেন। পরে তারা আঞ্জুমান ট্যানারি ও ট্যানারি শ্রমিক ওয়ার্কাস ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন। এর আগে প্রতিনিধি দলটি শিল্প মন্ত্রলালয়ের সচিব জাকিয়া সুলতানার সাথে সাক্ষাৎ করেন।

post
সংবাদ

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৩৪৮ কোটি টাকা) বিনিয়োগ করছে সৌদি আরব। ইতোমধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে এ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। সৌদির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বিশেষ প্রকল্প ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) মাধ্যমে প্রদান করা হবে বিনিয়োগের অর্থ। সম্প্রতি যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, তাতে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে দেশের জ্বালানি তেল আমদানি ও বিপনন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তা দীর্ঘমেয়াদি। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে এই অর্থ। ‘এই চুক্তি দুই দেশের মধ্যকার মৈত্রী ও দীর্ঘদিনের অংশীদারিত্বের একটি সাক্ষ্য। আশা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি নামে পরিচিত একটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এই চুক্তির মধ্যে দিয়ে’-প্রতিবেদনে উল্লেখ করে এসপিএ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.