post
সংবাদ

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বড় নিয়োগ

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় এক লাখ শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি আগামী ৩১ মার্চ প্রকাশিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে এদিনই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা। তবে এ নিয়ে চূড়ান্ত দিনক্ষণ বলতে রাজি হননি এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে মার্চেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’ আর এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম জানিয়েছেন, তারা চলতি মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চান। সেভাবেই কাজ করছে সংশ্লিষ্টরা। গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। সোমবার সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হচ্ছে। এনটিআরসিএ সূত্র জানায়, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদরাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

post
সংবাদ

জার্মানিতে দু’দিন ব্যাপী বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগ ২০২৪ অনুষ্ঠিত

জার্মানিতে দুদিন ব্যাপী বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের সাথে অংশ নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জ্বালানি শক্তির প্রসারে বাংলাদেশের নানা উদ্যেগের প্রশংসা করে বিভিন্ন দেশ।১৯ মার্চ থেকে জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয় বার্লিন এনার্জি ট্রান্সফরমেশন ডায়লগ ২০২৪। জ্বালানি শক্তির রুপান্তর নিয়ে সংলাপের এই সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় তিনি দেশের জ্বালানি শক্তির বর্তমান অবস্থা, সম্ভাবনা ও সম্মেলনের নানা দিক তুলে ধরেন। সম্মেলনের শুরুর দিনে জ্বালানি বিষয়ক নানা সেমিনার ছাড়াও জার্মানির ভাইস চ্যান্সেলর, অর্থনৈতিক সম্পর্ক ও জলবায়ু বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সাথে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। এসময় তেল, গ্যাস, কয়লার জাতীয় ফসির শক্তির বদলে নবায়নযোগ্য জ্বালানি শক্তির প্রসারে বাংলাদেশের নানা উদ্যেগের প্রশংসা করেন সম্মেলনের আমন্ত্রিত অতিথিরা।

post
সংবাদ

ম্যারেজ ফান্ডের মাধ্যমে ঋণ দেয়া আহবান

যৌতুক ও মাদক বিরোধী আন্দোলন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক পীরে ত্বরিকত আলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন, সমাজের জন্য যৌতুক একটি অভিশাপ। তাই যৌতুককে না বলে সরকারীভাবে ম্যারেজ ফান্ড গঠন করে বিয়ের জন্য ঋণ দেয়া প্রয়োজন। মাহে রমজান উপলক্ষে আবুধাবিতে ইউরস হোম রিয়েল এষ্টেট ম্যানেজমেন্ট এর আয়োজনে ইফতার মাহফিলে এ আহবান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর। মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল ক্বাদেরী এবং সাইদুল ইসলাম জাবেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি ইউএই'র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি ইউএই এর সহ-সভাপতি আব্দুল কুদ্দুস খালেদ, যুগ্ন সম্পাদক রুহুল আমীন চৌধুরী, কমিউনিটি নেতা ইমন হোসেন ইমন, কমিউনিটি নেতা, ব্যবসায়ী মাওলানা আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোহাম্মদ ওসমান, ব্যবসায়ী আবুল কাশেম, মোহাম্মদ আলী, দিদারুল আলম , আমিনূল ইসলাম টিপু, জাফর ইসলাম, নুর মোহাম্মদ, ইমরাদ হোসেন ইমু, ব্যবসায়ী আবুল কাশেম, স ম হারুনুর রশীদ, প্রকৌশলী আশীষ বড়ুয়া ও জামশেদুল আলম সহ অনেকে।

post
সংবাদ

ঈদে মহাসড়কে বন্ধ থাকবে ট্রাক-কাভার্ড ভ্যান

ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে সাতদিন ও পরের তিন দিন দেশের সব সড়কে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে বিআরটিএ'র সদর দফতরে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে, প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২ ঘন্টার সভা শেষে আসন্ন ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা স্বাচ্ছন্দ্য ও নিরাপদ করতে সকলকে নির্দেশ দেন সেতুমন্ত্রী। এসময়,সড়ক দুর্ঘটনা ঠেকাতে হাইওয়ে পুলিশের পাশাপাশি, বিআরটি এর সক্ষমতা বাড়ানোর তাগিদও দেন তিনি। ঈদুল ফিতরের আগে ও পরে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। 

post
সংবাদ

কিছুটা কমছে নিত্যপণ্যের দাম

রমজানের শুরুতে লাগামহীন হয়ে ওঠা নিত্যপণ্যের দাম,চতুর্থ রমজানে এসে কিছুটা কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে আলুর দাম বাড়লেও কিছুটা স্বস্তি পেঁয়াজে। অন্যদিকে, ইফতার সামগ্রীর দাম এখনো লাগামহীন। তাই বাজার অনেকটাই ক্রেতা শূন্য, বলছেন বিক্রেতারা।জানা যায়, রমজান মাসজুড়ে মুসলমানদের ইফতারে প্রথম চাহিদায় থাকা খেজুর ও ইফতার সামগ্রীর দাম এখন অনেকটাই সাধারনের নাগালের বাইরে চলে গেছে। প্রকারভেদে খেজুরের দাম কেজিতে বেড়েছে ২০০ থেকে আড়াইশো টাকা পর্যন্ত। এছাড়া,ইফতার সামগ্রীর দাম নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে। ফলে ক্ষুব্ধ ক্রেতা-বিক্রেতারা। রমজানের শুরুতে ব্রয়লার মুরগীর দাম কিছুটা বাড়লেও চতুর্থ রমজানে এসে তা কেজিপ্রতি কমেছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। অন্যদিকে,সবজির দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে,সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা কমলেও আলুর দাম কেজিপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। বাজার সিন্ডিকেট আর মজুদদারদের কারণেই দাম নিয়ন্ত্রণে আসছে না,দাবি ক্রেতাদের।

post
সংবাদ

মৌলভীবাজার পৌর মেয়রকে যুক্তরাজ্যে সংবর্ধনা

মৌলভীবাজার পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সম্মানে যুক্তরাজ্য যুবলীগ উদ্যোগে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সারব আলী ,আসম মিসবাহ, যুক্তরাজ্য যুবলীগ নেতা আফজাল হোসেন ও ফয়সল হোসেন সুমনসহ অনেকে।

post
সংবাদ

শ্রমিক ঘাটতিতে দুশ্চিন্তায় মালয়েশিয়ার সবজি খামারিরা

শ্রমিক ঘাটতিতে দুশ্চিন্তায় আছেন মালয়েশিয়ার সবজি চাষিরা। অপ্রত্যাশিত এ ঘাটতির কারণে আগামী কয়েক মাসে উত্পাদন কমিয়ে আনার চিন্তা করছেন দেশটির ক্যামেরন হাইল্যান্ডের সবজি খামারিরা। ক্যামেরন হাইল্যান্ড মালয় ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক সৈয়দ আবদুল রহমানের বরাত দিয়ে মালয়েশিয়ার নিউ স্ট্রিট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সৈয়দ আবদুল রহমান বলেছেন, 'বিদেশি শ্রমিকদের কোটা ৩১ মার্চের পর থেকে বাতিল করবে সরকার। এ সিদ্ধান্তের কারণে আমরা হাই অ্যান্ড ড্রাইয়ের মতো অবস্থায় আছি। এখন এটা অনুভব না করলেও সম্ভবত এই বছরের মে বা জুন থেকে এর বড় একটি প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে।'জানা গেছে, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বেশিরভাগ শ্রমিক আগামী মাসে ঈদে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। অন্যদিকে, ১০ বছর ধরে খামারে কাজ করছেন, এমন অনেক কর্মীর ওয়ার্ক পারমিট আর পুনর্নবায়ন হবে না। যাদের বৈধ পারমিট আছে তারা এখনো ১০ বছর কাজ করতে পারবেন। কিন্তু ঈদের পরে মালয়েশিয়ায় তারা কাজ না করতে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন যা খুবই হতাশাজনক। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরন হাইল্যান্ডে প্রতিদিন ১ হাজার মেট্রিক টন সবজি উৎপাদন হয় দেশটির পাইকারি বাজারের জন্য। কিন্তু শ্রমিকের ঘাটতি এ উৎপাদনকে প্রভাবিত করবে। ১৩ মার্চ খামারিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছিলেন, কর্মীর অভাব খামারিদের উৎপাদন কমাবে এবং তারা অল্প জমি চাষ করতে বাধ্য হবেন। 

post
সংবাদ

চিরনিদ্রায় শায়িত সংগীতশিল্পী সাদি মহম্মদ

রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদ। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে।এর আগে বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুর তাজমহল রোডে নিজ বাসার একটি কক্ষ থেকে সাদি মহম্মদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। পুলিশের ধারণা, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই শিল্পী। সাদি মহম্মদের ব্যক্তিগত সহকারি সোহেল মাহমুদ জানান, বুধবার সন্ধ্যায় বেগুনি ও মুড়ি দিয়ে ইফতারি শেষে নিজ রুমে যান শিল্পী। বেশ কিছুক্ষণ রেয়াজ করেন তানপুরা দিয়ে। এরপর অনেকসময় চুপচাপ থাকায় রুমে ঢুকতে গিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকিতে সাড়া মিলছিলো না। পরে দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যরা দেখেন ঝুলন্ত অবস্থায় শিল্পীর নিথর দেহ। শহীদ সলিম উল্লাহর ছেলে রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ এবং নৃত্যশিল্পী শিবলী মহম্মদ বাংলাদেশে সংস্কৃতি অঙ্গনে খুবই চেনা মুখ। বিশ্বভারতী থেকে রবীন্দ্র সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করা সাদি মহম্মদ একাধারে শিল্পী, শিক্ষক ও সুরকার ছিলেন। ২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

post
সংবাদ

পাটজাত পণ্যে সরকার প্রণোদনা দেবে

রপ্তানিযোগ্য পাটজাত পণ্যের উৎপাদনে মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে পাট থেকে উৎপাদিত রপ্তানি পণ্যে সরকার প্রণোদনা দেবে বলেও জানান করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৬টি পাটকলের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এদিন পাটের তৈরি শাড়ি পরেই জাতীয় পাট দিবস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময়ে সোনালি আঁশ হিসেবে পরিচিত বাংলাদেশের পাট, দেশের সোনালি ভবিষ্যতের জন্য হাতছানি দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে পাট পণ্যকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে, বিভিন্ন সুবিধার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। পাট পণ্যকে বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাট পণ্য রপ্তানিতে নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। পাট খাতের সমৃদ্ধির ধারা চলমান রাখতে এবং এই খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী।

post
সংবাদ

দস্যুদের হাতে জিম্মি আইয়ুবের বাড়ীতে উৎকণ্ঠা

সোমালিয়ান দস্যুদের হাতে জিম্মি ২৩ নাবিকের মধ্যে ইঞ্জিনিয়ার আইয়ুব খানের বাড়ি লক্ষীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের বিরন বেপারী বাড়ির মৃত আজহার মিয়ার ছোট ছেলে। জানা যায়, এক মাস আগে মারা যান আজহার মিয়া। এরমধ্যে আইয়ুবের জিম্মি হওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারটি। ছেলের শোকে বার বার কান্নায় ভেঙে পড়ছেন মা হোমায়রা বেগম। দ্রুত সময়ের মধ্যে তাদের মুক্তির দাবিও জানিয়েছেন আইয়ুবের পরিবারসহ এলাকাবাসী। গেল মঙ্গলবার ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। এ সময় শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে তারা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.