post
সংবাদ

১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ২৫ মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। পরের দিন ২৬ মে (রোববার) সন্ধ্যায় ‘রেমাল’ নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ভারতের আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, “বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যাঞলের নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে গিয়েছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করছে। আগামী ২৫ মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।” ভারতের আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও— আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে এটি ভারতের উড়িশা অথবা বাংলাদেশের উপকূলে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ইসিএআই এবং এনসিইপি ইঙ্গিত দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল উড়িশা উপকূলে আছড়ে পড়বে। অপরদিকে আইমডি, এনসিইউএম এবং আইএমডি এমএমই বলছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চার করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে। আর ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে ২৬ মে বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে। ‘রেমাল’ একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে। ২০২০ সালে ভারতের আবহাওয়া দপ্তর ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম দেয়। সেখান থেকেই এবারের ঘূর্ণিঝড়টির নাম নেওয়া হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়া হয়নি। যখন এই ঘোষণা আসবে তখনই বঙ্গোপসাগরে সৃষ্ট এ নিম্নচাপটিকে ‍ঘূর্ণিঝড় রেমাল হিসেবে অভিহিত করা হবে।

post
সংবাদ

আনারের খুনিদের প্রায় চিহ্নিত করে ফেলেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঝিনাইদহের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে যারা হত্যা করেছেন, তাদের প্রায় চিহ্নিত করে ফেলেছি। আমাদের শুধু ঘোষণা বাকি। দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দেব। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মরদেহটা এখনো উদ্ধার করতে পারিনি। আপনারা যা শুনেছেন, আমরাও সেগুলোই শুনেছি। যে পর্যন্ত মরদেহ উদ্ধার করতে না পারব, সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছু বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে। আনোয়ারুল আজীম আমাদের ঝিনাইদহ-৪ আসনের তিনবারের এমপি। ওই বর্ডার এলাকাটা সন্ত্রাস-কবলিত। সে এলাকারই তিনি এমপি। কী কারণে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে সুনিশ্চিত না হয়ে কিছুই বলা ঠিক হবে না। আমরা আগে নিশ্চিত হই, তারপর আপনাদের বিস্তারিত জানাব।

post
সংবাদ

আবুধাবির ল্যুভর মিউজিয়াম বিনামূল্যে ঘুরে দেখার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

আবুধাবির ল্যুভর মিউজিয়াম বিনামূল্যে ঘুরে দেখার সুযোগ পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। ১৮ মে বিশ্ব মিউজিয়াম ডে উপলক্ষে মিউজিয়াম কতৃপক্ষ দেশটির নাগরিক ও রেসিডেন্স ভিসাধারীদের জন্য বিনামূল্যে দেখার সুযোগ দেয়। দেশটির প্রাচীন এই শিল্পকর্ম ও ইতিহাস দেখার সুযোগ পেয়ে খুশি প্রবাসীরা। আমিরাতের রাজধানী আবুধাবির আরব সাগরের উপকূলে সাদিয়াত দ্বীপে অবস্থিত আইকনিক গম্বুজ আকৃতির ছাদযুক্ত ল্যুভর মিউজিয়াম। ল্যুভর" একটি শিল্প ও সাংস্কৃতিক জাদুঘর। জাদুঘরটি ৮ নভেম্বর ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি আবুধাবি এবং ফরাসি সরকারের মধ্যে ত্রিশ বছরের চুক্তিতে নির্মিত। যা নির্মাণে খরচ হয় প্রায় ৬৫০ মিলিয়ন ডলার। যাতে রয়েছে বিশ্ববিখ্যাত প্রাচীন শিল্পকর্ম ও ইতিহাস ঐতিহ্য। মিউজিয়ামটিতে রয়েছে লিওনার্দো দা ভিঞ্চি, ভিনসেন্ট ভ্যান গগ এবং ক্লদ মনেটের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের দ্বারা তৈরি আর্ট ক্লাসিক এবং মাস্টারপিসের একটি বিশাল সংগ্রহ। বিশাল এই শিল্পকর্ম ও আধুনিক স্হাপত্যে দেখতে ভিড় করেন বিভিন্ন দেশের নাগরিকরা। মিউজিয়াম বিনামূল্যে দেখার সুযোগ পেয়ে আবুধাবি সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রাবাসীরা। সাধারনত ল্যুভর মিউজিয়ামে প্রবেশ করতে প্রতিটি টিকেটের দাম পড়ে ৬৩ দিরহাম, যা বাংলাদেশি মূদ্রায় ২ হাজার টাকা।

post
সংবাদ

সিলেট থেকে সৌদি আরবে সরাসরি হজ্ব ফ্লাইট শুরু

সিলেট থেকে সৌদি আরবে সরাসরি হজ্ব ফ্লাইট শুরু হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮৯ জন হজ্বযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে। সিলেট-মদিনা হজ ফ্লাইট উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বাংলাদেশ বিমান সিলেট থেকে সরাসরি মোট ৫টি ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তী ৪টি ফ্লাইট যাবে সিলেট থেকে জেদ্দা। এই ৫টি ফ্লাইটে সবমিলিয়ে ২ হাজার ৯৫ জন হজ্বযাত্রী পরিবহন করা হবে।

post
সংবাদ

অবৈধভাবে নিয়োগের কারণে বন্ধ হলো মালদ্বীপ শ্রমবাজার

অবৈধভাবে নিয়োগের কারণে বন্ধ হলো মালদ্বীপ শ্রমবাজার। এই শ্রমবাজারে বাংলাদেশ থেকে আর কোনো অদক্ষ কর্মী নেওয়া হবে না বলে জানানো হয়েছে।বুধবার মালদ্বীপে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বাংলাদেশি হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশ থেকে এখানে এক লাখ কর্মী কাজ করতে পারে। সেই পরিপ্রেক্ষিতে মালদ্বীপ সরকার কর্তৃক বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। তবে হাইকমিশন কর্তৃক বাংলাদেশের কোটা বাড়ানো এবং আবার ভিসা চালু করার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে ‘ফ্রি ভিসা বলতে এখানে কিছু নেই। কর্মীরা যে কোম্পানির ভিসা পেয়েছেন, সেখানেই কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু অদক্ষ শ্রমিককে এ কারণে গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাই এখন যাঁরা এ দেশে কর্মরত রয়েছেন এবং ভবিষ্যতে মালদ্বীপে আসবেন তাঁদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

post
সংবাদ

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা-মদিনা

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা ও মদিনা নগরী। ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার হজ্বযাত্রী পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করছেন। পবিত্র হজ্বকে সঠিক সময়ে সম্পন্ন করার জন্য সৌদি সরকার মিনা, মুজদালিফা, আরাফার ময়দান ও জামারার সংস্কার কাজ দ্রুত সময়ে সম্পন্ন করার জন্য চেষ্টা করছেন। বাংলাদেশ থেকে আগত হজ্বযাত্রীরা চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন।

post
সংবাদ

এমপি আনার হত্যার কারণ জানতে নিবিড় তদন্ত চলছে : ডিবি প্রধান

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের কারণ জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদ। বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিবি প্রধান বলেন, এই ঘটনায় নিহতের মেয়ে থানায় মামলা করবেন। আমাদের কর্মকর্তারা তাকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। হারুন বলেন, নিহত এমপির মেয়ে ডরিন আমাদের কাছে এসেছেন। তার বাবা বাসা থেকে বের হয়ে গেলেন, এরপর আর পাওয়া যায়নি। সেখানে কী ঘটেছে, সেটা শুনেছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করার জন্য এসেছেন ডরিন। মামলা কীভাবে, কোথায় করবেন...। তার বাবা সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন। আমরা তাকে বলেছি শেরে বাংলা নগর থানায় মামলা করতে। মামলা করতে আমাদের কর্মকর্তারা তাকে সহযোগিতা করছেন। মামলাটি আজকের মধ্যেই হবে।

post
সংবাদ

আনোয়ারুল আজীমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কারা তাকে খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে। বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আটককৃত তিনজন বাংলাদেশ পুলিশের কাছে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য আনোয়ারুল আজীম দেশের বাইরে গিয়েছিলেন। সেখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারতের পুলিশ আমাদের নিশ্চিত করেছে, তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে মন্ত্রী বলেন, খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত নয়। বাংলাদেশিরাই খুন করেছে। সেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের যথেষ্ট কো-অপারেশন করছে। তিনি বলেন, আমাদের কাছে আরও তথ্য আছে। তবে তদন্তের স্বার্থে এখন জানাতে পারছি না।

post
সংবাদ

স্পেন-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন চেম্বার সফর শুরু করেছে

স্পেন-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের একটি প্রতিনিধি দল দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে স্পেনের বিভিন্ন চেম্বার সফর শুরু করেছেন। এটিই প্রথম বাংলাদেশী কোন ব্যবসায়ী প্রতিনিধি দলের স্পেন সফর। প্রতিনিধি দলটি ২১মে আরাগন রাজ্যের রাজধানী সারাগোসা থেকে তাদের ব্যবসায়িক ভ্রমণ শুরু করেন। এদিন বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং,স্পেনিস কনফেডারেশন অব বিজনেস এসোসিয়েশন, সারাগোসা এবং আরাগন রাজ্য সরকার আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যবসা ও বিনিয়োগের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় স্পেনে নিযুক্ত বালাদেশের রাষ্ট্রদুত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি,কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ,স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ঢাকার সভাপতি আশিক এলাহি চৌধুরি,আরাগন রাজ্য সরকারের ম্যানেজিং ডাইরেক্টর অব আরাগন এক্সটেরিয়র খোসে এন্টোনিও ভিসেন্তে এবং স্পেনিশ কনফেডারেশন অব বিজনেস এসোসিয়েশন সারাগোসার ডাইরেক্টর খোর্খে এলনসো ও সারাগোসাতে বাংলাদেশের অনারারি কনসাল আন্তোনিও বুসতোসহ প্রায় ৪০টি কোম্পানির প্রতিনিধিরা উপস্হিত ছিলেন। প্রতিনিধিদল আগামী ২৩ মে ভ্যালেন্সিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি,২৭মে মালাগা চেম্বার অব কমার্স এন ইন্ডাস্ট্রি,২৮মে গ্রনাডা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে মিটিং এবং একইদিন গ্রানাডার মেয়রের সাথে সাক্ষাৎ করবেন।

post
সংবাদ

নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে পাওয়া যায়নি

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিক ভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে বিজ্ঞপ্তি হওয়ার কথা স্বীকার করেছেন তিনি। মঙ্গলবার সকালে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে, সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকের পর, সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। এসময়ে মন্ত্রী বলেন,একটা বিষয় পরিষ্কার,মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর, নিষেধাজ্ঞা দিয়েছে। এটা নতুন কিছু নয়। তবে বাংলাদেশের কাকে দেয়া হয়েছে তা পরিষ্কার নয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.