post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে 'গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে মাতলেন প্রবাসীরা

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’, যাতে ভিনদেশিরাসহ হাজারও প্রবাসী উচ্ছ্বাসে মেতে উঠেন।শুক্রবার রাত ৮টার পর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশেনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ পর্বে নেতৃত্ব দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কাদেরি কিবরিয়া।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শামীম ওসমান, অপরাজিতা হক ও নুরুল আমিন দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন।একইসঙ্গে ভিনদেশিরাও দাঁড়িয়ে বাঙালিদের সঙ্গে কণ্ঠ মেলান। অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে অনুষ্ঠানস্থল প্রকম্পিত করে তোলেন। শুরুর পর্বে বাংলাদেশের উন্নয়ন চিত্র উপস্থাপন করা হয়।১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশি শরণার্থীদের সাহায্যে এবং বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত সুসংহত করতে এই ম্যাডিসন স্কয়ারে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। ঐতিহাসিক এই কনসার্টের ৫০তম বার্ষিকী উপলক্ষে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করা হয়।তবে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এর দুই উদ্যোক্তা জর্জ হ্যারিসন কিংবা পণ্ডিত রবিশংকরের পরিবারের কেউ সুবর্ণজয়ন্তীর এ আয়োজনে ছিলেন না।অনুষ্ঠানে বাংলাদেশের চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি ছয়টি গান পরিবেশন করেন। তবে তার জন্য মাত্র ২০ মিনিট সময় বরাদ্দ থাকায় কোনো গানই পুরোপুরি শেষ করতে পারেননি। সুমির সঙ্গে যন্ত্র সঙ্গীতে ছিলেন ইমন চৌধুরী ও জাহিদ নিরব।এরপর জার্মানির রক ব্যান্ড স্করপিয়ন্স মঞ্চ সাজাতে ৩৫ মিনিটের অধিক সময় ক্ষেপণ করে। তবে স্কোরপিয়ন্স’র শিল্পীরা পর্দা উঠানোর পর নেচে উঠে গোটা মিলনায়তন।রকস্টাররা সকলকে তাক লাগিয়ে এক ঘণ্টারও বেশি সময় গান পরিবেশন করেন। এ ব্যান্ডের শিল্পীদের মধ্যে ছিলেন ক্লাউস মেইন, রুডল্ফ শেঙ্কার, মিক্কে ডি, মাইকেল শেঙ্কার, ম্যাথিয়াস জাবস।

post
এনআরবি বিশ্ব

কানাডার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কানিজ মৌলীর নির্বাচনী প্রচারণা

কানাডার অন্টারিওর প্রভিন্সিয়াল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কানিজ মৌলীর নির্বাচনী প্রচারণা শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বার্লিংটনের ৪০৪ পালাডিয়াম ওয়েতে বিপুল সংখ্যক সমর্থক স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে কানিজ মৌলী তার নির্বাচনী প্রচারণার ঘোষণা দেন।সরকারে ক্ষমতাসীন লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে কানিজ মৌলী ওকভিল নর্থ-বার্লিংটন এলাকা থেকে প্রভিন্সিয়াল পার্লামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে।কানিজ মৌলী তাকে এবং লিবারেল পার্টিকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, অভিবাসী পরিবারের সন্তান হিসেবে অভিবাসীদের সংকট তিনি ভালোভাবেই বুঝতে পারেন। সেই সব সংকট দূর করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে ঘোষণা দেন।

post
এনআরবি বিশ্ব

পোল্যান্ডে বাংলাদেশিদের জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী

পোল্যান্ডে বাংলাদেশিদের জাঁকজমকপূর্ণভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশটির রাজধানীতে ওয়ারশতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে হোটেল গ্ৰোমানের কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটির বিভিন্ন প্রান্ত থেকে স্বতস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেয়। দীর্ঘদিন ধরেই পোল্যান্ডে বাংলাদেশিদের তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সম্প্রতি করোনা মহামারিজনিত বাধ্যবাধকতা এর অন্যতম কারণ। বর্তমান সরকারি নিষেধাজ্ঞা না থাকায় সব বয়সীদের উপস্থিতিতে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত। এ যেন পোল্যান্ডের বুকে এক টুকরো বাংলাদেশ!প্রবাসী বাংলাদেশিরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মেতে উঠেছিল সেদিন। এ মিলনমেলা যেন প্রবাসে একটি ছোট বাংলাদেশে। ঈদ উপলক্ষে সবাই বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক এমনকি প্রবাসীদের বিদেশি স্বামী ও স্ত্রীরাও বাংলাদেশি পোশাকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ফজলে রাব্বী। শুরু হয় ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গণসংগীত দিয়ে। এরপর তানিয়া আফরিনের কোরিওগ্ৰাফিতে নৃত্য পরিবেশন করেন ইশমাম ও তানিয়া। সংগীত পরিবেশন করেন মাহদীসহ আরও অনেকে।উৎসবে নানা আয়োজনের মধ্যে ছিল নারীদের পিলো পাসিং খেলা, ছেলেদের ফুটবল পাসিং, বড়দের মোরগ লড়াই, বাচ্চাদের মিউজিকাল চেয়ার ও ফান বক্স। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় দেশীয় খাবার দিয়ে।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিদের, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের, অনুষ্ঠানে অর্থায়নকারী প্রতিষ্ঠানদের ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন ড. মাহবুবুর রহমান ও শেখ এরশাদুর রহমান।সার্বিক আয়োজনে ছিলেন শরিফ আহমেদ, সিদ্দিকুর রহমান, তানিয়া আফরিন, হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ, নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠানকে সফল করতে আর্থিক সহযোগিতা করেছে একুশ বাংলাদেশি প্রতিষ্ঠান।আমন্ত্রিত অতিথিদের সবাই অনুষ্ঠান উপভোগ করে আনন্দ করেছেন। সবাই এমন আয়োজন বেশি বেশি করতে জোর দেন। এছাড়াও পোল্যান্ডে সবাই একটি কমিউনিটি গড়ে তুলতে দাবি জানান। বিশেষ করে বাংলাদেশি অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করতে জোর দেওয়া হয়।আহমেদ রাজ- পোলান্ড থেকে

post
এনআরবি বিশ্ব

ইতালিতে ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভ

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্স ইতালীয় ভাষায় রূপান্তর করা গেলেও এখন তা পুরোপুরি বন্ধ। নতুন ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তদের নিয়ে রোমে আয়োজিত এক পুনর্মিলনীতে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। তাদের অভিযোগ কূটনৈতিক ব্যর্থতার কারণেই বাংলাদেশিরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় ২ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন ইতালিতে। একসময় বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ইতালির ভাষায় রূপান্তর করে ব্যবহার করার বৈধতা থাকলেও দালালচক্রের কারণে তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েন বিপুলসংখ্যক বাংলাদেশি। যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যেও। এদিকে ইতালীয় ভাষায় কঠিন শর্তের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না অনেকেই। তাদের সুবিধার্থে বেশকিছু বাংলাদেশি প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। নতুন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তরা রোমে এক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আগত বাংলাদেশিদের অভিযোগ কূটনৈতিক ব্যর্থতার কারণেই তারা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে একজন প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স এ দেশের ভাষায় রূপান্তর করা হচ্ছে না। আরেকজন প্রবাসী আশা প্রকাশ করে বলেন, আমরা চাই আমাদের এ সমস্যা যাতে সমাধান হয় এবং আমাদের দেশের ভাষায় যাতে রূপান্তর করানো যায়। সেখানকার বাংলাদেশ কমিউনিটির নেতা হাসান ইকবাল বলেন, ড্রাইভিং লাইসেন্স যারা নিয়ে আসেন তাদেরটা এ দেশের ভাষায় রূপান্তর করার জন্য আমি দূতাবাসের মাধ্যমে এ দেশের প্রশাসনের সঙ্গে কথা বলে সেটা যেন করা যায়, আমি এ বিষয়ে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করি। তবে অনুষ্ঠানে আগত রোম দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য আরো সুযোগ তৈরির ক্ষেত্রে বা তাদের কোন দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অন্য কেউ যদি উদ্যোক্তা হিসেবে আসেন, অবশ্যই আমি বলব যে, সরকারের পক্ষে আমাদের দূতাবাস তাদের সহযোগিতা করতে আগ্রহী।

post
এনআরবি বিশ্ব

কৃষি ও মৎস্য ক্ষেত্রে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক আলোচনা

মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করার পরে রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। মালদ্বীপের সাথে দেশের দ্বিপক্ষীক উন্নয়নে মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি দের সাথে সাক্ষাৎ করে যাচ্ছেন,এরই ধারাবাহিকতায়।১০ মে হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের ফিসারিজ, মেরিন রিসোর্সেস এন্ড এগ্রিকালচার মিনিস্টার ড. হুসেইন রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় উভয় দেশের কৃষি ও মৎস ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মালদ্বীপের কৃষি মৎস ক্ষেত্রে বিভিন্ন সময়ে মালদ্বীপ কে সহযোগিতা প্রদানের জন্যও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। আলোচনাকালে মন্ত্রী এবং রাষ্ট্রদূত দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পারমানেন্ট সেক্রেটারি ও ডিজি এগ্রিকালচার এবং দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ উপস্থিত ছিলেন

post
এনআরবি বিশ্ব

মুজিববর্ষ উপলক্ষে মেক্সিকোতে ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

মুজিববর্ষ উপলক্ষে মেক্সিকোতে ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় বুধবার (১১ মে) মেক্সিকোর টেকনোলজিকো ডি মন্টেরো বিশ্ববিদ্যালয়ের সান্তা ফে ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ভ্যানিয়া রামিরেজ কামাচো, অধ্যাপক আলভারো আলভারেজ ডেলগাডো এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অন্যান্য শিক্ষকরা সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শিক্ষার্থী উক্ত এতে অংশগ্রহণ করেন।উল্লেখ্য, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির মেক্সিকোজুড়ে ২৬টি ক্যাম্পাস রয়েছে। এগুলোতে ৯০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিং অনুসারে সারা বিশ্বে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৬১ এবং মেক্সিকোতে দ্বিতীয়।সেমিনারে রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তার অবদানের পাশাপাশি স্বপ্নের ‘সোনার-বাংলা’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়াও বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত।সেমিনারে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ পায়।বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্প্যানিশ সংস্করণ, ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার এবং উপহার সামগ্রী পরিবেশনের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে

ফ্রান্সে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত স্থায়ী একটি শহীদ মিনারের অনুমতি পাওয়া গেছে সেইন্ট ডেনিশে। বিশ্ববিদ্যালয়ের সামনে বার্নার্ড মারি স্কয়ারে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই শহীদ মিনার স্থাপন হবে। এ ব্যাপারে প্রশাসনিক কাজ ও নকশা অনুমোদন হয়েছে। ঢাকায় স্থাপিত মূল শহীদ মিনারের আদলেই নির্মিত হবে এটি।স্থানীয় সংগঠন ‘অ্যাসোসিয়েশন সেকুয়ানো বাঙালি’র প্রেসিডেন্ট সরোদ সদিউল বলেন, এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে প্যারিসে বসবাসকারী বাংলাদেশিদের দাবি পূরণ হতে চলেছে। জাতির প্রতি, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমাদের দায়িত্ব পালন করলাম। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ঘোষণা করার সময় প্যারিস শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ বলেন, উদ্যোক্তা সদিউল এবং অর্থ সমন্বয়ক টি এম রেজাকে নিয়ে আমরা অতীতে যেভাবে কাজ করেছি, তারই ধারাবাহিকতায় আমরা যেন ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি নতুন শহীদ মিনারে পালন করতে পারি।

post
এনআরবি বিশ্ব

প্রবাসী বাংলাদেশিদের জন্য আমাদের দরজা ২৪ ঘণ্টা খোলা: হাইকমিশনার

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেছেন, প্রবাসীরা যে কোনো সময় দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন। বাংলাদেশিদের জন্য আমাদের দরজা ২৪ ঘণ্টা উন্মুক্ত। বৃহস্পতিবার (১২ মে) মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বৈঠকে ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী বলেন, প্রবাসীদের সঙ্গে মিলেমিশে যথাযথ সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশনার। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে দূতাবাস সক্রিয় ভূমিকা রাখছেন বলে তিনি মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী ও এম এ মালেক।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিনেটর শেখ রহমানের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সভা করেছে প্রবাসীদের রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব’।সমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে সিনেটর শেখ রহমানসমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে সিনেটর শেখ রহমানস্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফ্লোরিডায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান। তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানান। আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, মুসলিম-আমেরিকান ককাসের পরিচালক জুনায়েদ আক্তার ও ফ্লোরিডা কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৯২ থেকে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন প্রার্থী হাসান জাহাঙ্গির। হাসান জাহাঙ্গির তার নির্বাচনী ইস্তেহার উপস্থাপন করেন। সম্মাননা নিচ্ছেন সিনেটর শেখ রহমানসম্মাননা নিচ্ছেন সিনেটর শেখ রহমানসভা পরিচালনা করেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট সামিরা আব্বাস, সেক্রেটারি আতিকুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট আনোয়ার খান দীপু। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার প্রেসিডেন্ট এম রহমান জহির ও সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ।

post
এনআরবি বিশ্ব

পরিবার ছাড়াই পর্তুগালে প্রবাসী বাংলাদেশি হান্নানের দাফন সম্পন্ন

পর্তুগালে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ হান্নানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ মে) রাজধানী লিসবনের একটি মুসলিম কবরস্থানে পরিবারের কোনো সদস্যের উপস্থিতি ছাড়াই তাকে দাফন করা হয়। একা বসবাস করার কারণে প্রথমে হান্নানের পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের খোঁজ পেতে এনআরবি কানেক্ট টিভিসহ দেশের শীর্ষ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস লিসবন বাংলাদেশের স্থানীয় প্রশাসনের মাধ্যমে হান্নানের পরিবার খুঁজে বের করে।পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তাকে পর্তুগালে দাফনের সিদ্ধান্ত হয়। হান্নানের দাফন কার্য সম্পাদনে দূতাবাসের পক্ষ থেকে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির নেতাদের দায়িত্ব দেওয়া হয়। দেশটিতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিসহ দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দাফন কার্য সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ হান্নান ১৯৯৬ সালে পর্তুগালে পাড়ি জমান। পিতা-মাতার মৃত্যুর পর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এমনকি দীর্ঘদিন দেশে না যাওয়ার কারণে নিকটাত্মীয়দের কাছে তিনি অনেকটা অপরিচিত। গত ২৫ মে পর্তুগালের সান্টারাই শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান। বাংলাদেশে তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.