বাংলাদেশ

প্রতিক বরাদ্দ শেষে প্রচারণা শুরু প্রার্থীদের

post-img

প্রতীক বরাদ্দের পর থেকেই সোমবার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মনোনয়ন বৈধ ও চূড়ান্ত হওয়া প্রার্থীরা। এর মধ্য দিয়েই নির্বাচনি ডামাঢোল অলি গলি আর মাঠে গড়াবে। যদিও এর আগেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম তোলা ও জমা থেকে শুরু করে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে অনানুষ্ঠানিক প্রচারনায় রয়েছেন। সভা-সমাবেশ ও মিটিং মিছিল করে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। এসব ক্ষেত্রে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে শোকজও খেয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিসহ প্রভাবশালী অনেক প্রার্থী।


বিএনপি ও সমমনা রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঘোষিত তফশিল প্রত্যাখ্যান করে তাদের রাজনৈতিক কর্মসূচি এখনো অব্যাহত রেখেছে।অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মিত্ররা নির্বাচনী তফশিলকে স্বাগত জানিয়ে নির্বাচনী কার্যক্রমে শুরু করে। আর এরই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর নির্ধারিত দিনে মনোনয়ন গ্রহণ শেষ করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা গতকাল রবিবার শেষ হয়েছে।


মনোনয়ন পত্র চুড়ান্ত করে প্রতিক পেয়ে নির্বাচনের মাঠে নেমে মাগুরা ১ আসনের প্রার্থী ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, জনগনের কাছেই আছে জনপ্রতিনিধি নির্বাচনের ম্যানডেট, তাই সেই জনগনের কাছে পৌছাতে চান তিনি। আর তৃনমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, প্রানবন্ত ও প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন উপহার চায় দেশর মানুষ। সেকারনেই তারা নির্বাচনে আছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.