post
আন্তর্জাতিক

নির্বাচন নিয়ে আভ্যন্তরীন আন্তর্জাতিক মহলের প্রচেষ্টা; বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন বলে সরকার আশা করে, এমনটা মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায়, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও, যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। সেই সঙ্গে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের।এর আগে পররাষ্ট্র সচিবের সঙ্গে দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন পিটার হাস। যদিও এখনো পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের আজকের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে সমসাময়িক বিষয়াদি নিয়েই হয়তো এই বৈঠক হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি এখন আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকে। বৃহস্পতিবার দুপুরে, সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এছাড়া, মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু পত্রিকা ধুম্রজাল তৈরি করে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, এটা একটি রুটিন বৈঠক।  এদিকে,বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়ে বলেছেন, সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না। আর হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য সংগঠনের প্রতিবেদন তারা দেখেছেন।

post
বাংলাদেশ

নির্বাচনে সবসময় স্বতন্ত্র প্রার্থী ছিল এবং থাকে : তথ্যমন্ত্রী

নির্বাচনে সবসময় স্বতন্ত্র প্রার্থী ছিল এবং থাকে; অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিতও হয়। তবে যারা দলের পদধারী স্বতন্ত্র প্রার্থী, তাদেরকে অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে- বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।বুধবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, সারাদেশে এখন নির্বাচনী আমেজ বইছে।বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়ন ঘোষণা করেছে এবং তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে। বিএনপি-জামাতের নির্বাচন বর্জনের যে ডাক হাওয়ায় মিলিয়ে গেছে।

post
এনআরবি লাইফ

অবশেষে মালয়েশিয়ায় নিহত,খালিদের পরিবার পেলো, ক্ষতিপূরণের ১৫ লাখ টাকা

অবশেষে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় ১৫ লাখ ৩৮ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছে মৃত খালিদ শেখের পরিবার। গেল ১০ নভেম্বর দেশটির  সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় কাজের সময় দুর্ঘটনায় নিহত হন  বাগেরহাটের খালিদ শেখ। তবে প্রবাসী খালিদ শেখের মৃত্যুর পর তড়িঘড়ি করে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করে কারখানা কর্তৃপক্ষ। এছাড়াও দেশে থাকা খালিদের পরিবারের কাছে দূতাবাস থেকে লাশের ছাড়পত্র না দেওয়ারও অভিযোগ করে প্রতারক কোম্পানিটি। কিন্তু ওই কোম্পানি থেকে ক্ষতিপূরণ আদায় ছাড়া মরদেহ দেশে পাঠানোর অনুমতি না দেওয়ার কথা জানায় বাংলাদেশ দূতাবাস। এরপর মৃত খালিদের পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিত হওয়ার পরই ছাড়পত্র দেয় দূতাবাস। ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সুমন চন্দ্র দাশ বলেন, বাংলাদেশের কোনো নাগরিক মালয়েশিয়ায় মৃত্যুবরণ করলে হাইকমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করে থাকে।

post
বিশেষ প্রতিবেদন

সরকারের নানামুখি উন্নয়নে, বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বাসিন্দারা পাচ্ছেন শহরের সুবিধা; প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

বরিশাল এক আসনের আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলা একসময় ছিল অবহেলিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই উপজেলায়, বহু স্কুল কলেজের ভবনসহ নানা স্থাপনা তৈরিতে এখন শহরের সুবিধা পাচ্ছে বাসিন্দারা। এই উন্নয়ন চলমান রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায় সাধারন মানুষ। বরিশাল বিভাগের সিমান্তবর্তী আগৈলঝাড়া এবং গৌরনদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল ১ আসন। শিক্ষা সংস্কৃতি রাজনীতি ও ভৌগলিক দিক থেকে সবসময় গুরুত্বপূর্ন এ উপজেলা।এখানে বর্তমানে মেডিকেল এসিন্ট্যান্ট স্কুল,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মডেল মসজিদ,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বহু গ্রামীন সড়ক উন্নয়ন,গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মান ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মানসহ গত ১৪ বছরে এই আসনের বিভিন্ন প্রকল্পের ফলে, গ্রামেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। এমনটা জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত। যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে উপকৃত হয়েছেন সাধারন মানুষ, এমনটা জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত।প্রত্যন্ত গ্রামাঞ্চলে আধুনিক সড়ক ব্যবস্থা ও সার্বক্ষনিক বিদ্যুতায়নে শহরের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত গ্রামের মানুষ।

post
বাংলাদেশ

শান্তিপূর্ন ও অংশগ্রহমূলক নির্বাচন চায় ইইউ; রাজনৈতিক বিভাজনে সৃষ্ট সংকটে কিছুই করার নেই, দাবী সিইসি’র

নানা প্রেক্ষাপটে বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন। যে কারনে দেশে বিদেশে নির্বাচনের অবাধ সুস্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিতের বিষয়ে চলছে নানা আলোচনা। আসছেন বিভিন্ন বিদেশী সংস্থার নেতৃবৃন্দ। মার্কিন নির্বাচনী পর্যবেক্ষক দল, ইইউ’র প্রাথমিক দলের পরে এবার আবার এলো  ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। আজ  বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)প্রতিনিধি দলের সঙ্গে বিকেল ৩টায় বৈঠকে বসে নির্বাচন কমিশন । বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন। অন্যদিকে ইইউর পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি। দলে অন্যান্যের মধ্যে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, সংস্থাটির পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের অ্যাম্বাসেডর ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির অ্যাম্বাসেডর আন্তোনিও অ্যালেসান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মান অ্যাম্বাসির এক প্রতিনিধি ।বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি বলেন, শান্তিপূর্ন ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন। তিনি বলেন, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জেনেছি। আমরা আশাকরি গণতান্ত্রিক, গ্রহণযোগ্য ও অংগ্রহণমূলক নির্বাচন হবে। পুরো বিশ্বও এটি দেখতে চায়।আর বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয়— সেটি নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ইউরোপিয় ইউনিয়ন প্রতিনিধিদলকে জানিয়ে দেয়া হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনে যদি কোনো মতবিরোধ থাকে, বিভেদ-বিভাজন থাকে সেখানে কোনভাবেই হস্তক্ষেপ করতে পারে না কমিশন। হাবিবুল আউয়াল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে কমিশন সাংবিধানিকভাবে বাধ্য। এটা আমরা খুব স্পষ্ট করা হয়েছে। তিনি আশা করেন, সাংবিধানিক সীমাবদ্ধতার বিষয়টি তারা বুঝতে পেরেছেন।##

post
বিশেষ প্রতিবেদন

দ্রুত গতিতে এগিয়ে চলেছে ঢাকা-আশুলিয়া স্বপ্নের উড়াল সেতুর নির্মাণ কাজ; শেষ হলে উপকৃত হবে- ৩০ জেলার মানুষ

যানজট নিরসনে নির্মিত হচ্ছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর দ্রুত গতিতে কাজ এগিয়ে চলায় খুশী স্থানীয়রা। এটি নির্মিত হলে, যোগাযোগ ব্যবস্থা ও জীবনমানে ব্যাপক পরিবর্তন আসবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চীন সরকারের সাথে জি টু জি চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। যা পরবর্তীতে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে এই প্রকল্পটির কাজ। রাজধানীসহ দেশের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তনের লক্ষে, উন্নত দেশের সাথে মিলরেখে নির্মিত হচ্ছে সরকারের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যা সবচেয়ে বড় মেগা প্রকল্প ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাপুর দিয়ে ধৌর চৌরাস্তা ও আশুলিয়ার বাইপাইল হয়ে, নবীনগর মোড় থেকে ইপিজেড,শ্রীপুর দিয়ে চন্দ্রামোড় অংশে প্রায় ২৪কিলোমিটার জুড়ে নির্মিত হতে চলেছে, স্বপ্নের এই উড়াল সেতু।৫টি টোল প্লাজার পাশাপাশি, তুরাগের ধৌর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩কিলোমিটার জুড়ে সড়কের দু,পাশে থাকবে, দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। যা জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় খুশী স্থানীয়রা।এই এক্সপ্রেসওয়ে নির্মিত হলে, ৩০ জেলার মানুষ সরাসরি উপকৃত হবে।কাজে সন্তোষ প্রকাশের পাশাপাশি জনদূর্ভোগ কমিয়ে, নির্ধারিত মেয়াদে কাজ শেষ করার আহবান জানান স্থানীয় রাজনীতিক দেওয়ান রাজু আহম্মেদ। যথাসময়ে প্রকল্পটির কাজ শেষ করার প্রত্যাশা শিল্পাঞ্চলের জনগণসহ সূধীজনের।

post
সংবাদ

টাঙ্গাইলে বাসে আগুন !

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায়, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।গতরাতে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে রাখা ঢাকাগামী ৯৯ কমিউটার মেইল ট্রেনে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এসময় নিরাপত্তাবাহিনী ও আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, দূর্বৃত্তরা। এসময় আগুনে এগারোটি সীট পুড়িয়ে যায়। এছাড়া বিভিন্নস্থানে মিছিল করে অবরোধ সমর্থনকারীরা।

post
বাংলাদেশ

বেনাপোল স্থলবন্দরে নিয়োজিত আনসারদের খোলা আকাশের নিচে রাত্রিযাপন,নেই স্বাস্থসম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ খাবার পানি

প্রায় এক যুগ ধরে খালে জমে থাকা কচুরিপানা ও আবর্জনার স্তুপ অপসারণ কোরে জলাবদ্ধতা নিরসনে কাজ করেছে, যশোরের অভয়নগর উপজেলা প্রশাসন। তারা বলছে,সরকারি খাল দখলমুক্ত ও খালের পানিপ্রবাহ ঠিক রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আর স্থানীয়রা বলছেন,জলাবদ্ধতা নিরসনে উপকৃত হচ্ছে,এ অঞ্চলের মানুষ।যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের আহবানে, উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী খালে,এলাকার নারী-পুরুষ,শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট,গ্রাম পুলিশ,এনজিও কর্মী,সরকারি কর্মকর্তা-কর্মচারী,ফায়ার সার্ভিস,স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ, প্রায় তিনশ মানুষ খালে জমে থাকা কচুরিপানা ও আবর্জনার স্তুপ অপসারণ কাজে অংশ নেয়। ছোট ছোট দলে বিভক্ত হয়ে,প্রথমে সুন্দলী বাজার সংলগ্ন একটি সেতুর দু’পাশে জমে থাকা দুই কিলোমিটার এলাকাজুড়ে,কচুরিপানা ও আবর্জনার স্তুপ অপসারণ শুরু করে। সরকারি খাল দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।কচুরিপানা অপসারণ করে পানিপ্রবাহ ঠিক রাখতে পারলে, আগামী মৌসুমে প্রায় এক হাজার হেক্টর বোরো ধান বেশি হবে।এমন প্রত্যাশার কথা জানান,যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ।খাল অপসারণসহ পরিবেশ দুষনমুক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে,এমন চাওয়া সব মহলের।

post
বাংলাদেশ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ; এগিয়ে-মেয়েরা

চলিত বছরের এইচএসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এবার পাশের হার এবং জিপিএ-৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ফলাফল জানার উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠে।ফলাফল জানার পর এভাবেই উল্লাসে মেতে ওঠে ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। হৈ-হুল্লোড় আর বাদ্য বাজিয়ে পুরো ক্যাম্পাসকে করে তোলে উৎসবমুখর। কাঙ্খিত ফলাফল পেয়ে একদিকে খুশির জোয়ার বইছে, তেমনি ব্যক্ত করেছে ভবিষ্যত পরিকল্পনা। শুধু শিক্ষার্থীরাই নয়, সঙ্গে এসেছেন অভিভাবকরাও। তারাও তুলে ধরেছেন সন্তানকে নিয়ে তাদের চাওয়া-পাওয়ার কথা।ভিকারুননিসা নুন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, অভিভাবকদের সচেতনতা এব‍ং শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়ানো গেলে, আরো ভাল ফলাফল করা সম্ভব। এদিকে,এ বছরের এইচএসসি ফলাফলের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া নির্বিঘ্ন রাখতে সচেষ্ট সরকার।

post
বিশেষ প্রতিবেদন

আবারও একতরফা নির্বাচনের শংকা নির্বাচন বিশ্লেষকদের; দায় এড়াতে পারবে না বড় রাজনৈতিক দলগুলো

বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবীতে দীর্ঘ আন্দোলনে আছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। বিদেশী বিভিন্ন মহলের চেষ্টায় বরফ গলছে না রাজনীতির নির্বাচন কেন্দ্রিক মতদ্বৈততা জটের। সাধারণ মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন চায়। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দিন দিন আরেকটি একতরফা নির্বাচন হওয়ার পথে যাচ্ছে। নির্বাচন হয়তো হয়ে যাবে, কিন্তু এরপর কী হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।আজ শনিবার সকালে ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের ভোটারদের অধিকাংশেরই প্রতিনিধিত্ব করে বড় দলগুলো। অথচ এখন সামনে একটা ইউনিক নির্বাচন দেখতে পাচ্ছি। যেমন খুশি তেমন নির্বাচন আরকি। যা ঘোরতর সংকটে ফেলতে পারে বলে শংকা প্রকাশ করেছেন তিনি। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্যানারে ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের বক্তৃতায় সুশাসনের জন নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বলেন, একতরফা নির্বাচনের হাত থেকে দেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, দলগুলোর মাঝে আলোচনার অভাবেই রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়েছে।আর নির্বাচন পর্যবেক্ষণ গ্রুপ ‘ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তা জনগুরুত্ব হারাবে। তাই নির্বাচনে গ্রহণযোগ্যতা নিশ্চিতে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন শারমিন মুরশিদ।##

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.