post
প্রবাস রাজনীতি

বাংলাদেশের নির্বাচনকে ঘিরে লেবানন প্রবাসীদের মধ্যে চলছে ভোটের উন্মাদনা

আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশায় অধীর অপেক্ষায় আছে মানুষ। তবে শুধু দেশের মানুষই নয়, প্রবাসীদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে নির্বাচন ঘিরে। লেবাননেও নির্বাচনকে ঘিরে চলছে বাংলাদেশিদের নানা মতপ্রার্থক্য ও চুলচেরা বিশ্লেষন।দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে তাদের মাঝে ভোটের উন্মাদনা। টেবিলের আড্ডায় প্রিয় দলের সমর্থনে চলছে তর্কযুদ্ধ। কেউ কেউ দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখলেও অন্যরা বলছে ভিন্নকথা।বেশিরভাগ প্রবাসীরা চায় সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যাতে সবাই সবার নিজের মতামত স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আরো বেশি আন্তরিক হবে, এমন প্রত্যাশাও করেন প্রবাসীরা।প্রবাসীদের বিভিন্ন সমস্যা সংসদে তুলে ধরবে, প্রবাসীদের পক্ষ থেকে এমন কয়েকজন প্রতিনিধি সংসদের সংরক্ষিত আসনে চায় প্রবাসীরা। পৃথিবীর প্রায় ৭০ শতাংশ দেশ তাদের প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করার ব্যবস্থা করে থাকলেও, বাংলাদেশের প্রবাসীরা বরাবরই উপেক্ষিত। তাই এ ব্যপারে দূতাবাসের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুবিধা চায় প্রবাসীরা।

post
বাংলাদেশ

ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, হাইকোর্টের রুল

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ বিষয়ে সরকারকে সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে করা আবেদনের বিষয়ে শুনানির ধার্য দিনে বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন।এ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদনটি শুনানির জন্য গত সোমবারের কার্যতালিকায় ছিল। পরে বিষয়টি উপস্থাপন করে শুনানির জন্য আর্জি জানালে হাইকোর্টের একই বেঞ্চ বৃহস্পতিবার দিন ঠিক করেন। এরও আগে গত ৩ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন চেয়ে আবেদন করেন বিএনপি মহাসচিব।

post
সংবাদ

৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন

৩৩৮ থানার ওসি ও ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসি ও ১১০ ইউএনওকে বদলির তালিকা পাঠানো হয় ইসিতে। নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওসি-ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটা ফাইল স্বাক্ষরও হয়েছে। এখন চিঠি ইস্যু হবে। এই চিঠি স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে।গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন। এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি।এছাড়া দেশের সব ইউএনওকেও পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।

post
আন্তর্জাতিক

বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত, বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় আবারও স্থান পেয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের জন্য প্রকাশিত এ তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন তিনি। ২০২২ সালেও ফোর্বসের এই তালিকায় ছিলেন শেখ হাসিনা। প্রতিবেদনে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়,তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তাই নয়,তিনি সবচেয়ে বেশি সময় ধরে নারী সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন এবং পঞ্চমবারের জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তালিকার প্রথমে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন, দ্বিতীয় স্থানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ ও তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।

post
সংবাদ

বিদেশগামী ট্যুরিস্টরা শিকার হচ্ছেন ফেসবুক প্রতারনায়!

বাংলাদেশে বিদেশি পর্যটক না বাড়লেও গতি এসেছে অভ্যন্তরীণ পর্যটনে। ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়ায় মধ্যবিত্তের বিশাল একটি অংশ এখন সাপ্তাহিক ছুটিতে বা এর সঙ্গে বাড়তি এক-দুই দিনের ছুটি পেলেই পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। আবার অনেকে দেশের বাইরেও যাচ্ছে।দেশে স্বনির্ভর পর্যটনের কিছু রুচির নির্মাতা থাকায় প্রতি বছর অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। মোট তথ্য না থাকলেও বলা যায় এই সংখ্যা বছরে ন্যূনধিক ৩ কোটি। জীবন-জীবিকা নির্বাহের হিসাবে প্রায় ৪০ লাখ পর্যটনকর্মী এই খাতের সমৃদ্ধির পেছনে জড়িয়ে আছে। পাশাপাশি বিদেশগামী পর্যটকের সংখ্যাও ক্রমেই বাড়ছে। বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকটদের এখন বছরে প্রায় ৩৩ হাজার ৬৮৬ কোটি টাকা ব্যয় হয়।তাছাড়া, বিদেশভ্রমণে যাওয়ার আগে প্রাথমিক প্রস্তুতি হিসেবে খরচ হয়েছে আরও সাড়ে ৭৫০ কোটি টাকা।বিদেশভ্রমণে বাংলাদেশি পর্যটকরা ডিসেম্বর মাসকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এছাড়া ঈদ পূজারমত বড় সব উৎসবের ছুটিতে বিদেশ ভ্রমণে ছুটছেন বাংলাদেশিরা।  অবশ্য গত ১০ বছরে দেশের বাইরে ঈদ করা মানুষের সংখ্যা বেড়েছে প্রায় পাঁচগুণ। গেলো বছর অন্তত ছয় লাখ বাংলাদেশী ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন বলে জানা যায় বিভিন্ন ট্রাভেল এজেন্সি সূত্রে। পর্যটন খাতের এই ক্রমবর্ধমান অগ্রগতিন সঙ্গে দেশে গড়ে উঠছেন অনেক ভূইঁফোড় ট্যুর অপারেটর সংস্থা। যারা সোস্যাল মিডিয়ার পেইজকে পুঁজি করে লোভনীয় নানা অফারে প্রলুব্ধ করে মানুষ ইদানিং প্রতারণা করছেন। তাদের প্রতারনায় দিন দিন বাড়ছে ভুক্তভোগীর সংখ্যা। এদেরই একজন হৃদিতা নূর। ব্যস্ততার মাঝে দেশের বাইরে অবসর কাটানোর আশায় একটি ট্যুর অপারেটরের ফেসবুক বিজ্ঞাপন দেখে তিনি সেখানে যোগাযোগ করে এখন প্রতারনার শিকার। শুধু হৃদিতা নূরই নন এর মত অনেকেই ভোগান্তীর প্রতিনিয়ত অনলাইন প্রতারনার শিকার হচ্ছেন।  এমন সব অভিযোগও থানা পুলিশ কিংবা গোয়েন্দা কার্যালয়ে বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ । তিনি জানান, কথিত ট্যুর অপারেটর ফেসবুকে বিভিন্ন পেজ দিয়ে বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মূলত তারা কম টাকায় সব ধরনের সুবিধা দেয়ার আশ্বাস দেয়। পাশাপাশি সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য ঢাকার গুলশান, বারিধারা, ধানমণ্ডিসহ অভিজাত এলাকায় অফিস নেয়। এক এলাকায় অফিস খুলে কিছু মানুষের কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করে অফিস বন্ধ করে দিয়ে গা ঢাকা দেয়ারও অভিযোগ রয়েছে । তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে সঠিক তথ্য উপাত্ত যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ পুলিশ কর্মকর্তার।

post
অভিবাসন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষ; গুলিতে নিহত ৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুই পক্ষের  সংঘর্ষে নিহত হয়েছেন চার রোহিঙ্গা। মঙ্গলবার রাত ২টায় উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে পৃথকভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে উখিয়া থানার ওসি তদন্ত নাছির উদ্দীন মজুমদার জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে উখিয়া উখিয়া ১৭ নম্বর মধুর ছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে মিয়ানমারের সংগঠন আরসা ও আরএসও  অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসীদের গুলিতে (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন- আরএসও সদস্য) ওই ক্যাম্পের বাসিন্দা মো. আলীর ছেলে মো. জোবায়ের (১৬) ঘটনাস্থলে নিহত হন। ১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭) (আরএসও সদস্য), জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৮) ও জি/৭ সৈয়দুল বশরের ছেলে আয়াছ (১৮) গুলিবিদ্ধ হন। পরে আশপাশের রোহিঙ্গারা আহতদের উদ্ধার করে ক্যাম্পে থাকা এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে আনোয়ার সাদেকের (২৭) মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে চলছে পুলিশের অভিযান।

post
অভিবাসন

মালয়েশীয়ায় অনিয়মিতদের বৈধ হওয়ার শেষসময়, চলতি বছরের ৩১ ডিসেম্বর

মালয়েশিয়ায় অনিয়মিতদের বৈধতার আওতায় নিতে রিক্যালিব্রেশন প্রোগ্রাম শেষ হবে চলতি মাসের ৩১ ডিসেম্বর। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের দ্রুত পাসপোর্ট দিতে বিশেষ ব্যবস্থাপনায় বিতরণের ঘোষণা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পাসপোর্ট ডেলিভারির জন্য পোস্ট অফিসের পাশাপাশি কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাঁচ দিন পাসপোর্ট বিতরণ করবে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সেবাদানের প্রতিশ্রুতি নিয়ে এ উদ্যোগ নিয়েছে মিশনের পাসপোর্ট বিভাগ। দূতাবাস সূত্রে জানা যায়,মালয়েশিয়ায় চলতি মাসে শেষ হচ্ছে অনিয়মিত অভিবাসীদের বৈধতার সুযোগ। চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি ‘রিক্যালিব্রেশন টু পয়েন্ট জিরো শেষ হবে চলতি মাসের ৩১ ডিসেম্বর। এসময়ের মধ্যে যাতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নাম নিবন্ধন করতে পারেন বা সুযোগ কাজে লাগাতে পারেন সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণ করা হবে। হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭, ২৯ ও ৩০ ডিসেম্বর তিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকেও, সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের আগামী ১২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া ২৭ ও ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এজন্য অনলাইনে আবেদন করতে হবে আগামী ২০ ও ২১ ডিসেম্বরের মধ্যে। এদিকে, পাসপোর্ট ডেলিভারির জন্য পোস্ট অফিসের সার্ভিসটিও একই সঙ্গে চালু থাকবে। তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে প্রবাসীদের অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

post
বাংলাদেশ

সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহবান তথ্যমন্ত্রীর

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে নাশকতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের স্বজনরা। এতে যোগ দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত ২৭ নভেম্বর রাতে, চট্টগ্রাম থেকে চাল নিয়ে খাগড়াছড়ির গুইমারায় সরকারি খাদ্যগুদামে যাওয়ার পথে, অবরোধকারীদের অগ্নিসংযোগে দগ্ধ হন ট্রাক শ্রমিক বেলাল হোসেন। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান তিনি। তার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন স্ত্রী ও চার সন্তান।রোববার বেলাল হোসেনের জানাজায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই বিএনপি ক্ষমতায় আসার পথ খুঁজছে।এদিকে, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে নাশকতায় হতাহতদের স্বজনরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রতিবাদে মানববন্ধন করেন। অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ আয়োজিত মানববন্ধনে,আগুনে দগ্ধ হয়ে আহত এবং মৃত্যুর লোমহর্ষক বর্ণনা দেন তারা। মানববন্ধনে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‌‌যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করে তাদেরকে প্রতিহত করতে হবে।

post
বিশেষ প্রতিবেদন

দুর্গম পাহাড়ে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে উঁচু সীমান্ত সড়ক;মেগা প্রকল্পে বদলে যাচ্ছে,তিন পার্বত্য জেলা

দুর্গম পাহাড়ের বুক চিড়ে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে উঁচু সীমান্ত সড়ক। এক হাজার ৩৬ কিলোমিটারের এই পথ ধরে,হাতছানি দিচ্ছে ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনা।শান্তিচুক্তির ২৬ বছরে পার্বত্যাঞ্চলে উন্মোচিত হচ্ছে উন্নয়নের নানা সম্ভাবনার দুয়ার। আর এই সীমান্ত সড়ক নির্মাণে অসম্ভবকে সম্ভব করছে,বাংলাদেশ সেনাবাহিনী। সরকারের চ্যালেঞ্জিং এই মেগা প্রজেক্ট বদলে দিচ্ছে,তিন পার্বত্য জেলা বান্দরবান,খাগড়াছড়ি ও রাঙামাটিকে। সীমান্ত সড়ক প্রকল্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৮শ ফুট উঁচু। এ সড়কের মোট দৈর্ঘ্য ১ হাজার ৩৬ কিলোমিটার। প্রকল্পটির কাজ তিনটি পেইজে ভাগ করা হয়েছে। পুরো প্রকল্পের কাজ ২০৩৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত প্রথম ধাপে ২০৫ কিলোমিটার সড়ক নির্মাণ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হলে এটি হবে,দেশের ইতিহাসে সর্বোচ্চ উঁচু সড়ক নেটওয়ার্ক। ইতোমধ্যে খাগড়াছড়ির বেতলিং,রাঙ্গামাটির মাঝিরপাড়া ও সাই চলে পাহাড়ের কোল ঘেঁষে, সীমান্ত সড়ক নির্মাণ শেষ হয়েছে।  একটা সময় পাহাড়ে বাসবাসরত বিভিন্ন শ্রেণীর মানুষের কেউ অসুস্থ হলে ১৫-২০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রোগীকে সদর হাসপাতালে নিতে হতো। পাহাড়ের সেই দৃশ্যপট এখন পাল্টে গেছে। প্রকল্পে পাহাড়ী জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং সড়কের পাশে স্কুল কলেজ হাসপাতালের কথা মাথায় রেখেই,কাজ করছে প্রকল্প সংশ্লিষ্টরা।  এমনটা জানিয়েছেন সীমান্ত সড়ক প্রকল্প কর্মকর্তা মেজর এইচ এম ইকরামুল হক।এছাড়া শান্তিচুক্তির পর তিন পার্বত্যাঞ্চলে পাকা রাস্তা নির্মিত হয়েছে, ১হাজার ২১২ কিলোমিটার।কাঁচা সড়ক ৭শ কিলোমিটার,সড়ক সংস্কার ৬১৪ কিলোমিটার,ব্রিজ নির্মাণ ৯ হাজার ৮৩৯ মিটার এবং কালভার্ট নির্মাণ করা হয়েছে ১৪১টি।

post
আন্তর্জাতিক

মুসলিম আমেরিকানদের কাছে ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট বাইডেন

ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার তিনি নিজের ভুল ধরতে পেরেছেন। এই বিষয়ে যুক্তরাষ্ট্রে আমেরিকান মুসলিম নেতাদের কাছে ক্ষমা চাইলেন তিনি। বেশ কিছু মুসলিম নেতা বাইডেনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই ভুল শিকার করেন। আলোচিত এই বৈঠক নিয়ে নতুন বিবরণ পেয়েছে এবিসি নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের সন্ত্রাসী হামলার পর শুরু হয় যুদ্ধ। যুদ্ধে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিহতের যে সংখ্যা প্রকাশ করে তা নিয়ে গত ২৫ অক্টোবর প্রকাশ্যে প্রশ্ন তোলেন বাইডেন। ইসরাইলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা নিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য নিয়ে সন্দেহের কথা জানান তিনি।   অধিকারকর্মীরা জানান, পরের দিন হোয়াইট হাউজে এক বৈঠকে বাইডেন তাদের কাছে একান্তে ক্ষমা চান। বৈঠকে বাইডেন বলেন, ফিলিস্তিনিরা তাদের মানুষদের মৃতের সংখ্যা নিয়ে সত্য বলছে কি না তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি একটি বিষয়ে নিশ্চিত যে, নিরাপরাধ মানুষই মারা যাচ্ছে। প্রেসিডেন্ট বলেন, "আমি দুঃখিত। আমি আমার নিজের ওপরই হতাশ।" বৈঠকটি ৩০ মিনিটের জন্য নির্ধারিত হলেও পরে মুসলিম নেতাদের সাথে ঘণ্টাখানেক সময় পার করেন প্রেসিডেন্ট বাইডেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.