post
সংবাদ

৯৬ হাজার বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান:প্রতিমন্ত্রী

৯৬ হাজার বাংলাদেশি কর্মীকে ওমান সরকার বৈধতা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে ওমান।বিকেলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠককালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও, অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে। ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-টিটিসি ডেডিকেটেড করার বিষয়েও আলোচনা হয়েছে।

post
সংবাদ

কোটা আন্দোলনের সাথে নাগরিক ঐক্যের একাত্মত্বা ঘোষণা

শিক্ষার্থীদের কোটা আন্দোলনের দাবির সাথে একাত্মত্বা ঘোষণা করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ভারতের সাথে দেশবিরোধী গোলামী চুক্তির প্রতিবাদ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতাসীন দলকে পরাজিত করার সময় এখনই। চীন ও ভারতের মধ্যকার লড়াই বাংলাদেশের মাটিতে আনা যাবে না বলেও মন্তব্য করেন এই নেতা।

post
সংবাদ

‘আশুরাকে ঘিরে সুনির্দিষ্ট কোনও হুমকি নেই ’

আগামী ১৭ জুলাই পবিত্র আশুরা পালন ও তাজিয়া বা শোক মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় নিরাপত্তার বিষয়ে সচেতন। আশুরাকে ঘিরে সুনির্দিষ্ট কোনও হুমকি নেই, তবে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, কিছু দুষ্টু লোক থাকতে পারে, স্বার্থসিদ্ধির জন্য তারা যেকোনও কিছু করতে পারে। পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আপনারা নির্দিষ্ট আর্মবেন্ড পরিহিত স্বেচ্ছাসেবক নিয়োগ দেবেন যেন তাদের দেখেই চেনা যায় তারা স্বেচ্ছাসেবক। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যদি কোনও গুজব বা নেতিবাচক সংবাদ পান তাহলে বিষয়টি দ্রুত পুলিশকে অবহিত করবেন। তিনি আরও বলেন, হোসাইনী দালান ইমামবাড়া পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। যেকোনও দুর্ঘটনা প্রতিরোধে পুরো এলাকা ডগ স্কোয়াড ও ম্যানুয়ালি সুইপিং করা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ থাকবে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা সচেষ্ট থাকবে।

post
সংবাদ

বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনে তরুনদের মতবিনিময়

যৌথভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড’র উদ্যোগে বিভিন্ন দেশের তরুন প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।হংকং চাইনিজ ইন্ডাস্ট্রি এন্ড চেম্বার এসোসিয়েশন ও চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স যৌথভাবে সাংহাইয়ে এ সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, হংকং চাইনিজ ইন্ডাস্ট্রি এন্ড চেম্বার এসোসিয়েশন এর নির্বাহী চেয়ারম্যান চেন ফেং, পরিচালক ছিন চিয়ানকাং ও চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন ওয়াং শুপাইসহ অন্যান্য অতিথিরা। বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া, আফগানিস্তান, ইথিওপিয়া ও ক্যামেরুনসহ বেল্ট অ্যান্ড রোডের ২০টিরও বেশি দেশের ৭০ জন প্রতিনিধি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

post
সংবাদ

চার দিনের সফরে চীন গেলেন প্রধানমন্ত্রী

চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১১টা ৫মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। এই সফর দু’দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। ৮ থেকে ১১ জুলাই, বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ারও সম্ভাবনা রয়েছে। 

post
সংবাদ

উন্নতি নেই উত্তর-মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির

পানি কমলেও উন্নতি নেই দেশের উত্তর-মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির। ফলে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে চরম দুর্ভোগে রয়েছে লাখ লাখ মানুষ।জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি রয়েছে। তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে রয়েছে দুর্গতরা। বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক সড়ক ডুবে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে, সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করেছে। মাঝারি বন্যায় জেলার কাজিপুর,সদর,বেলকুচি,চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় ২৪ হাজার পরিবারের লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অন্যদিকে,গেল কয়েক দিন বৃষ্টি কম হওয়ায় সিলেট নগরীর জলাবদ্ধ এলাকা থেকে পানি সরে যাচ্ছে। মৌলভীবাজার,সুনামগঞ্জ ও হবিগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি কমলেও বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ কমেনি।

post
বাংলাদেশ

গাজীপুরে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতি

পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য,মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহ,অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরনের দাবিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।সকাল থেকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। এতে সমিতির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকলেও জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান তারা। এদিকে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ একত্রীকরণসহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন ও মানহীন মালামাল ক্রয় এবং গ্রাহক ভোগান্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। আন্দোলনকারীরা জানান,পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানান তারা।

post
শিক্ষা

‘মেডিকেল শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা অপ্রতুল’

দেশে শিক্ষারত ভবিষ্যৎ চিকিৎসকদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আগামী দিনে সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমাদের থাকার এবং বিভিন্ন সুযোগ সুবিধার অপ্রতুলতা রয়েছে। আমি রাতারাতি হয়ত পারব না। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সুযোগ সুবিধা বাড়াতে। তোমাদের ভালোভাবে রাখতে।সোমবার (৮ জুলাই) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে আকস্মিক পরিদর্শন শেষে এমবিবিএস প্রথম বর্ষ এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী এ আশ্বাস দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য ডা. সামন্ত লাল সেন বলেন, তোমরা এই দেশের ভবিষ্যৎ। আমি আশা করব তোমরা ভালোমতো পড়াশোনা করে দেশের উপকার করবে। আমি বলব তোমরা অনেক ভাগ্যবান। চিকিৎসকদের অ্যাপ্রোন পরার যে সৌভাগ্য সেটা সবার হয় না। মন্ত্রী বলেন, অ্যাপ্রোনের মর্যাদাটা তোমাদের ধরে রাখতে হবে। তোমাদের যথাযথভাবে পড়াশোনা করে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। পিতামাতাকে সম্মান করতে হবে। পিতামাতাকে সম্মান করলে জীবনে সাফল্য অর্জন করবে। তিনি আরও বলেন, আমি নিয়মিতভাবেই বিভিন্ন হাসপাতাল ক্লিনিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করব। আমার কাজ হচ্ছে রোগীরা স্বাস্থ্যসেবা ঠিকমতো পাচ্ছে না, ডাক্তাররা কর্মউপযুক্ত পরিবেশে কাজ করতে পারছে কিনা সেটা দেখা। রোগী এবং ডাক্তার উভয়েকেই সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব। এজন্য স্বাস্থ্যসুরক্ষা আইন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

post
বাংলাদেশ

বগুড়ায় রথযাত্রা অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্টে ৫ জনের মৃত্যু, আহত ৩০ জন

বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুতায়িত হ‌য়ে ৫ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন অন্তত ৩০ জন। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহ‌রের সেউজগাড়ী মো‌ড়ে এ দুর্ঘটনা ঘ‌টে। বগুড়া সদর থানা‌র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ও‌লিউল্লাহ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হ‌লেন, অলোক সরকার (৪০), আতশী রানী (৪০), র‌ঞ্জিতা মোহন্ত (৬০), নরেশ মোহন্ত (৬৫) এবং অজ্ঞাত পরিচয় এক নারী।জানা গে‌ছে, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌ বের হয় বিকেল ৫টায়। ১০ মিনিট পথ অতিক্রম করার পর সেউজগাড়ী আমতলা এলাকায় পৌঁছায়। এ সময় স্টেশন সড়কে র‌থের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। এতে আগুন ধরে যায়। এ সময় র‌থের ওপরে বসে থাকা এবং নিচে থাকা অন্তত প্রায় ৩০ জন আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌ল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বগুড়া সদর থানা‌র ওসি সাইহান ওলিউল্লাহ ব‌লেন, রথযাত্রার সময় র‌থের চূড়া‌টি বিদ্যুতের তা‌রের সংস্প‌র্শে এলে এ দুর্ঘটনা ঘ‌টে। আহত‌দের মধ্যে মে‌ডি‌কেল কলেজে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতা‌লে এক জন মারা যান।

post
সংবাদ

চলতি বছর বাংলাদেশি হাজীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে। এর মধ্যে পুরুষ ৪৭ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৭ জন, মদিনায় চারজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন।হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়,পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪৯ হাজার ৯৮১ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১২৭টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে। হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.