post
খেলা

সবচেয়ে বেশি ‘দৌড়ের ওপর’ থাকবে বাংলাদেশ

সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক আমেরিকার বিপক্ষে সিরিজ হার যেন বিস্ময়ের জন্ম দিয়েছে সমর্থকদেরও। সাম্প্রতিক ব্যর্থতা ভুলে বিশ্বকাপের মূলপর্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নাজমুল হোসেন শান্তদের। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে লাল-সবুজের জার্সিধারীরা। আটলান্টিক পাড়ের বিশ্বকাপে কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশকে। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে সবচেয়ে বেশি পথ ভ্রমণ করতে হবে টাইগারদের। প্রশ্ন উঠতেই পারে, যেখানে পারফরম্যান্স ঠিকঠাক কথা বলছে না ক্রিকেটারদের হয়ে। তার ওপর ভ্রমণক্লান্তি আরও বিপদ বাড়াতে পারে টিম টাইগার্সের। 'ডি' গ্রুপের চারটি ম্যাচ খেলতে বাংলাদেশকে ভ্রমণ করতে হবে ৯ হাজার ৯২১ কিলোমিটার, অর্থাৎ প্রায় ১০ হাজার কিলোমিটার। এরপর দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা, ৮ হাজার ৯৭ কিলোমিটার। বাংলাদেশ ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্য ১৯ দলের ভ্রমণপথ কম। যেখানে সবচেয়ে কম পথ পাড়ি দিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। জস বাটলারদের গ্রুপপর্বের ম্যাচগুলো খেলতে ভ্রমণ করতে হবে মোটে ৫০৫ কিলোমিটার।

post
খেলা

রিয়াদ ভাই পুরো দলকে চাঙা করে রাখে

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্যারিয়ার বিবেচনায়ও সবার থেকে অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটার। অন্যদিকে দলের জুনিয়র সদস্যদের একজন শরিফুল ইসলাম। সিনিয়র দলের হয়ে প্রথমবার বিশ্বকাপে খেলছেন এই বাঁহাতি পেসার। মাহমুদউল্লাহর সঙ্গে শরিফুলের বয়সের পার্থক্য এক যুগেরও বেশি সময়ের। তবে জাতীয় দলে সতীর্থ হিসেবে দুজনের রসায়নটা দারুণ। মঙ্গলবার বিসিবি প্রকাশিত এক ভিডিওবার্তায় শরিফুল কথা বলেছেন, বিশ্বকাপ খেলার অনুভূতি, দলের বাকিদের সাথে নিজের সম্পর্ক নিয়ে। সেখানেই জানিয়েছেন, মাহমুদউল্লাহর সঙ্গে বয়সের পার্থক্য থাকলেও সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। মাহমুদউল্লাহ রিয়াদ প্রসঙ্গে তিনি বলেন, 'দলে সিনিয়র জুনিয়র খুব কমই দেখি। সবাই মনে করি আমরা একটা পরিবার আর ফ্রেন্ডের মত আচরণ। রিয়াদ ভাই আমাদের সাথে ভালো মিশে। ওনি আমাদের সাথে এমনভাবে মিশে মনেই হয়না ওনার সাথে আমাদের বয়সের এত পার্থক্য। পুরো টিমকে একদম চাঙা করে রাখে।'

post
খেলা

অধিনায়ককে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবলের অধিনায়ক সাবিনা খাতুন চাইনিজ তাইপে ম্যাচের একাদশে নেই। সিনিয়র জাতীয় দলে সাবিনা ছাড়া বাংলাদেশ খেলতে নেমেছে এমন ম্যাচ নেই বললেই চলে। সাবিনার পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড পড়েছেন সহ-অধিনায়ক শিউলী আজিম। নারী ফুটবল দলে নতুন কোচ বৃটিশ পিটার বাটলার। তার অধীনে শুক্রবার প্রথম ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ ছিল বেশ নড়বড়ে। একাদশ নির্বাচনও ছিল আলোচনাময়। আজ দ্বিতীয় ম্যাচও একই অবস্থা। অধিনায়ক সাবিনা খাতুন একাদশের বাইরে রেখে দল সাজিয়েছেন। চাইনিজ তাইপে বাংলাদেশের চেয়ে একশ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ে। এমন দলের বিপক্ষে বাংলাদেশ এখনো সঠিক একাদশই গড়তে পারেনি৷ প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচের একাদশে কোচ চারটি পরিবর্তন এনেছেন৷ অধিনায়ক সাবিনার সঙ্গে একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার মাসুরা, ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা ও মিডফিল্ডার সুমাইয়া। একাদশে ঢুকেছেন দুই শামসুন্নাহার, স্বপ্না রাণী ও আনাই মুঘিনি। গত ম্যাচে দ্বিতীয়ার্ধে দুই শামসুন্নাহার ও সানজিদা নামার পর খেলায় ফিরেছিল বাংলাদেশ। দুই শামসুন্নাহারকে একাদশে আনলেও সানজিদাকে রাখেননি কোচ পিটার।

post
খেলা

নিউ ইয়র্কে দুয়ো শুনলেন লিটন-শান্ত

লম্বা সময় ধরে অফফর্মে বাংলাদেশের টপ অর্ডার। বিশেষ করে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও এই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তারা। বরং ভারতের বিপক্ষে দ্রুত সাজঘরে ফিরে দলের বিপদ বাড়িয়েছেন। এমন বাজে পারফরম্যান্সের কারণে মাঠেই শান্ত-লিটনদের দুয়ো দিয়েছেন সমর্থকরা। ভারত আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করেছিল ভারত। তাদের হয়ে ঋষভ পান্ত ৩২ বলে ৫৩ রান করেন। তাছাড়া হার্দিক পান্ডিয়া ৪০ ও সূর্যকুমার যাদব ৩২ রান করেছেন। জবাবে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সৌম্য। ২ বল খেলে ডাক মারেন এই ওপেনার। তিনে নেমে ৮ বলে ৬ রানের বেশি করতে পারেননি লিটন দাস। আর চারে নেমে ৬ বল খেলেও রানের খাতা খোলার আগেই ফিরেছেন শান্ত। টপ অর্ডারের তিন ব্যাটারের এমন ব্যর্থতায় ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। তাতে হতাশ হয়েছেন স্টেডিয়ামে উপস্থতিত দর্শকরা। লিটন-শান্তরা যখন ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন তখন গ্যালারিতে বসে দুয়ো দিয়ে নিজেদের ক্ষোভ ঝেড়েছেন সমর্থকরা।

post
খেলা

বিশ্বকাপ ভেন্যু দেখে শান্তর প্রতিক্রিয়া

একেবারে ফাঁকা একটি জায়গা দুই মাসের ব্যবধানে আস্ত একটি স্টেডিয়ামে রূপ নিয়েছে। যদিও সবমিলিয়ে লেগেছে পাঁচ মাস। নিউইয়র্কের সেই নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটিতেই খেলবে বাংলাদেশ। যেখানে ভারতের বিপক্ষে আগামী ১ জুন নাজমুল হোসেন শান্ত’র দল বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে মুখোমুখি হবে। এর আগে নাসাউ মাঠের পুরো আবহ ও পিচ দেখে ‘অবিশ্বাস্য ও পাগলাটে’ মনে হচ্ছে টাইগার অধিনায়কের। আগামী ২ জুন ডালাসের প্রেইরি স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এর তিনদিন পর (৫ জুন) ভারত–আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রথম কোনো ম্যাচ হবে নাসাউতে। তবে তার আগেই বাংলাদেশ–ভারত প্রথম খেলবে ওই ভেন্যুতে, যদিও সেটি স্রেফ প্রস্তুতি ম্যাচ। আইসিসির সবচেয়ে উচ্চবিলাসি প্রকল্পগুলোর একটি নাসাউ স্টেডিয়াম। দুই দলের মুখোমুখি লড়াইয়ের আগে ৩৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠটি ঘুরে দেখেছেন বাংলাদেশ ও ভারতীয় অধিনায়ক শান্ত ও রোহিত শর্মারা। পরে তাদের মন্তব্য সম্বলিত ভিডিও প্রকাশ করে আইসিসি। নাসাউয়ের গ্যালারি–পিচ ও চারপাশ থেকে নিজের অনুভূতি জানান টাইগার অধিনায়ক, ‘এটা অবিশ্বাস্য, আমার মনে হচ্ছে পুরোটাই পাগলাটে ব্যাপার। ইন্টারনেটে আমরা দেখেছিলাম, এখানে কিছুই ছিল না (কয়েক মাস আগে)। এখন এটাকে উপযুক্ত ক্রিকেট স্টেডিয়ামই মনে হচ্ছে। দারুণ লাগছে। বিশেষ করে পূর্বপাশের গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠও অনেক ভালো মনে হচ্ছে, সবমিলিয়ে এটি সত্যিকারের ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে।’

post
খেলা

সাকিবের দলে খেলবেন মিলার

লম্বা সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে আইপিএলের সর্বশেষ আসরে তিনি দল পাননি। আইপিএলে দল না পেলেও নাইট রাইডার্সদের মালিকাধীন মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছেন সাকিব। বাংলাদেশী এই অলরাউন্ডারের পর এবার ডেভিড মিলারকেও দলে ভেড়ালো লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ২০২৪ মৌসুমের জন্য প্রোটিয়া এই ব্যাটারকে দলে টেনেছে তারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ মৌসুমে দল হিসেবে ভালো করতে পারেনি লস অ্যাঞ্জেলস। বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা বড় বড় তারকা থাকার পরও পয়েন্ট টেবিলের ছয়ে থেকে শেষ করেছিল তারা। এবার অবশ্য শিরোপা জিততে চায় দলটি। যে কারণে নতুন মৌসুমের আগে সাকিব কিংবা মিলারের মতো তারকা ক্রিকেটারদের দলে নিতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

post
খেলা

টানা জয়ে সেমির পথে বাংলাদেশ

টানা তিনবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ, শক্তি-সামর্থ্যে অন্য দলগুলোর চেয়েও বেশ এগিয়ে স্বাগতিকরা। আর প্রত্যাশা মতোই জিতে চলেছে লাল-সবুজ দল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার (২৯ মে) ইন্দোনেশিয়াকে ৫টি লোনাসহ ৫৯-১৯ পয়েন্টে হারিয়েছে। এতে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সেমিফাইনালের সম্ভাবনা উজ্জল করেছে বাংলাদেশ। আধিপত্য বিস্তার করে আরদুজ্জামান, মিজানুর, আল-আমিনরা প্রথমার্ধেই ৩৫-২ পয়েন্টে এগিয়ে যায়। শুরু থেকেই ইন্দোনেশিয়াকে চেপে ধরেন স্বাগতিক খেলোয়াড়রা। ষষ্ঠ মিনিটেই প্রথম লোনা তুলে নেয় তারা। ম্যাচ জুড়ে বাংলাদেশ এতটাই প্রভাব বিস্তার করে খেলেছে যে বাংলাদেশের পয়েন্ট যখন ২৫, তখন মাত্র ১ পয়েন্ট পায় আসিয়ান দেশটি। স্বাগতিকরা প্রথমার্ধে লোনা পায় তিনটি, দ্বিতীয়ার্ধে আরো ২টি। এর আগে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াকে হারিয়েছিল বাংলাদেশ, তাতে ৩ ম্যাচে স্বাগতিকদের পয়েন্ট ৬, আর টানা দুই জয়ের পর নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হারের মুখ দেখল ইন্দোনেশিয়া, তাতে ৩ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৪।

post
খেলা

আইসিসির স্বীকৃতি পেল সাকিবের মেজর লিগ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেননি সাকিব আল হাসান। তবে এর আগে খেলা প্রতিটি লিগই আইসিসির লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পেয়েছিল। এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার নাম লিখিয়েছেন স্বীকৃতি নেই এমন টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। এর পরই এমএলসি আইসিসির স্বীকৃতি পেয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ৫ জুলাই থেকে আমেরিকান এই ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর শুরু হবে। যেখানে এবার শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের। এর আগে কেবল আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোই লিস্ট ‘এ’ ক্রিকেট আয়োজনের অনুমোদন পেত। তবে সম্প্রতি এই শর্ত শিথিল করে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিকে স্বীকৃতি দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সেই ধারাবাহিকতায় এমএলসিও এই সুবিধা আদায় করে নিয়েছে। এখন আমেরিকার মেজর লিগ ক্রিকেটের একটি আসর অনুষ্ঠিত হয়েছিল। এবার বসতে যাচ্ছে তাদের দ্বিতীয় আসর। তার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদা পাওয়ায় বেশ রোমাঞ্চিত এমএলসির পরিচালক জাস্টিন গেয়ালে। তিনি ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছেন, ‘আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি। সহযোগী দেশ হয়েও এমন সুবিধা পাওয়ায় আমরা গর্বিত। আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এমএলসির পরবর্তী আসরও আমরা সফলতার সঙ্গে আয়োজন করতে পারব।’

post
খেলা

দলের হয়ে অবদান রাখতে চান রিশাদ

লম্বা সময় ধরে জাতীয় দলে লেগস্পিনারের অভাব। আমিনুল বিপ্লব, জুবায়ের লিখনদের মতো অনেককেই এই পর্যায়ে বিবেচনা করেছিল বাংলাদেশ। কিন্তু কাউকে ধরে রাখা যায়নি। নীলফামারির রিশাদ হোসেন ছিলেন ব্যতিক্রম। তবে শুরুটা লেগস্পিনে হলেও নিজেকে টি-টোয়েন্টির ফিনিশার রোলেও করে তুলেছেন অপরিহার্য। জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলে। বর্তমানে বাংলাদেশের যেকজন তরুণ প্রতিভাবান ক্রিকেটার তাদের পারফরম্যান্স দিয়ে নজর কাড়তে সক্ষম হয়েছে, রিশাদ হোসেন তাদের মধ্যে অন্যতম। তার ওপরে প্রত্যাশার চাপটাও বড়। লেগ স্পিনের পাশাপাশি ব্যাটটাও ভালোই চালাতে পারেন রিশাদ। ফিল্ডিংয়েও বেশ ভালোই অবদান রাখতে দেখা যায় তাকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টাইগার স্কোয়াডে তাই নিয়মিত দেখা যেতে পারে তাকে। বিশ্বকাপ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ধারাবাহিকভাবে দলে থাকা ক্রিকেটারদের সাক্ষাৎকার প্রকাশ করছে। যেখানে আজকের পর্বে এসেছিলেন উদীয়মান তারকা রিশাদ। সোমবার প্রকাশিত ভিডিওতে রিশাদ বলেন, ‘আমি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন মাধ্যমেই দলের প্রয়োজনে অবদান রাখতে চাই। ইনশাআল্লাহ সবসময় এটাই চেষ্টা করব।’ নিজের লক্ষ্যের কথা জানিয়ে রিশাদ বলেন, ‘প্রথমে ক্রিকেট খেলা যখন শুরু করি, তখন লেগস্পিনার ছিলাম। কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল আরো বড় কিছু করার। দেশের জন্য কিছু করতে হলে আমাকে তিন মাধ্যম থেকেই অবদান রাখতে হবে। আর আপনি যখন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রে ভালো করতে চাইবেন তখন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।' 

post
খেলা

ইতালিতে অভিবাসীদের ফুটবল বিশ্বকাপের আসর

ইতালিতে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো অভিবাসীদের ফুটবল বিশ্বকাপের ২৬তম আসর। বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা ইতালির সহযোগিতায় ২৩টি দেশের সাথে ইতালির রোমে এ আয়োজন করা হয়। মাঠে লাল সবুজের পতাকা নিয়ে উপস্থিত হয় বাংলাদেশ দল। এ সময় সকল দল তাদের দেশীয় পতাকাসহ নিজস্ব সংস্কৃতি উপস্থাপন করেন। এ আয়োজনের মধ্য দিয়ে বহিঃবিশ্বে নিজ দেশকে তুলে ধরার সুযোগ রয়েছে। অভিবাসীদের নিয়ে আয়োজিত ফুটবল বিশ্বকাপে এশিয়ার একমাত্র দেশ হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ। প্রধান উপদেস্টা এম এ রব মিন্টু ও সভাপতি বাইজিদ আলী বলেন, রোমের ফিউরিনতিনা স্টেডিয়ামে ৩০ মে জয়ের আশা নিয়ে লড়বে মালির সাথে। পরবর্তী প্রতিপক্ষ ইতালি ও ইউক্রেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.