খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

post-img

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে নিজেদের শেষ হোম ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। কিংস অ্যারেনায় বিশ্বকাপে নিয়মিত খেলা অস্ট্রেলিয়ার কাছে মাত্র ২-০ গোলে হেরেছে। এর মধ্যে একটি গোল আবার আত্মঘাতী।

বাংলাদেশের ফুটবল মূলত দক্ষিণ এশিয়ার গন্ডিতে। মাঝে মধ্যে বিশ্বকাপে খেলা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পায়৷ অস্ট্রেলিয়ার সঙ্গে গত আট বছরের মধ্যে চার বার মুখোমুখি হলো। ২০১৫ বিশ্বকাপ বাছাইয়ে হোমে ৪-০ আর অ্যাওয়েতে ৫-০ গোলে হেরেছিল। এবার ২০২৬ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ ৭-০ গোলে হেরেছিল। আজ হোম ম্যাচে বাংলাদেশ হারল ২-০ গোলে। বিশ্ব র‍্যাংকিংয়ে ২৪ নম্বর দলের সঙ্গে এত কম ব্যবধানে হার বাংলাদেশের ফুটবলের জন্য স্বস্তিরই।

বাংলাদেশের কোচ ও খেলোয়াড়রা অস্ট্রেলিয়া ম্যাচের আগে থেকে হোম অ্যাডভান্টেজের কথা বলছিলেন। সেই অ্যাডভান্টেজ পুরোপুরিই নিয়েছে বাংলাদেশ। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় বৃষ্টিতে মাঠ ভারী ছিল৷ দুই দলের কেউ ভেন্যুতে অনুশীলন করতে পারেনি। আজও মাঠ দেখা গেল বেশ ভারী। অস্ট্রেলিয়ার গতিশীল ফুটবলাররা তাই বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশও স্বাভাবিক খেলা খেলতে পারেনি।

কাদা-ভারী মাঠে বড় দলের ঢাকায় এসে ভোগান্তি নতুন নয়৷ ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে ছিল কাতার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাদা মাঠে কাতার কোনোমতে সেই ম্যাচ জিতেছিল ২-০ গোলে। ঐ দিন বাংলাদেশ অনেক আক্রমণ করেছিল। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে অস্ট্রেলিয়ার গোলরক্ষক হাত দিয়ে বল ধরেছেন একবার। ম্যাচের প্রায় সময় হাফ লাইনের কাছাকাছি ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.