post
বাংলাদেশ

এম ভি আবদুল্লাহর নাবিকেরা সুস্থ রয়েছে

সোমালিয়ান দস্যুদের হাতে বন্দি থাকা বাংলাদেশী জাহাজ এম ভি আবদুল্লাহর নাবিকেরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে আমিরাতের বাংলাদেশ দূতাবাস। দীর্ঘ ৩১ দিন আটক থাকার পর ২২শে এপ্রিল দেশটির আল হামরিয়া বন্দরে এসে পৌঁছালে তাদের স্বাস্থ্য পরিক্ষা করানো হয়। পরে সংবাদ সম্মেলনে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর এবং দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব তথ্য জানান। জানা যায়, গেল ১২ই মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ এবং এর ২৩ নাবিককে জিম্মি করে দস্যুরা। এর ৩১ দিন পর ১৩ এপ্রিল রাতে মুক্তিপণ নিয়ে জাহাজ ছেড়ে চলে যায় জলদস্যুরা। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা করে জাহাজটি। পথে এম ভি আবদুল্লাহর নিরাপত্তা দেয় ইউরোপিয় ইউনিয়নের যু্দ্ধজাহাজ, অপারেশন আটলান্টা। বাংলাদেশের কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজ এম ভি আব্দুল্লাহ। কেএসআরএম স্টিলের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহারিয়ার জাহান জানান, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে দেশের উদ্দেশ্যে রওনা করবে এম ভি আব্দুল্লাহ। সোমালি উপকূল পেরিয়ে আমিরাতে পৌঁছাতে, প্রায় ৪৮০ নটিক্যাল মাইল উচ্চ ঝুঁকির এলাকা পার হতে হয়েছে, এম ভি আব্দুল্লাহকে। বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকায়, কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই সম্পন্ন হয়েছে মুক্তির এই কঠিন যাত্রা।

post
এনআরবি বিশ্ব

লেবাননে প্রবাসীদের বৈশাখী কনসার্ট

লেবাননে বিগত কয়েক বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দা কেড়ে নিয়েছে দেশটিতে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশির আনন্দ। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের বৈশাখী কনসার্ট। পাম্মা প্রোডাকশনের উদ্যোগে বৈরুতের সালোমির স্থানীয় একটি স্কুলে এ কনসার্টের আয়োজন করা হয়। বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের অংশগ্রহনে কনসার্ট পরিণত হয় বাংলাদেশীদের মিলন মেলায়। তারুণ্যের উচ্ছ্বাসের মধ্যদিয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত শিল্পী আসিফ আকবর , অভিনেত্রী ও মডেল তারকা ফারদিন দিঘী এবং রিয়া। পাম্মা প্রোডাকশনের স্বত্তাধিকারী পাম্মা গোত্র কনসার্ট সফলভাবে সম্পন্ন করায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সুমন খান, নজরুল খান, উজ্জল গাজী, এস কে শারফিন ও আহমেদ রাফি। স্পন্সর প্রতিষ্ঠান শতগুরু ট্রাভেলসের সহায়তায় অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ পারভেজ নিলয়।

post
আন্তর্জাতিক

জেদ্দায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে রেডিসন ব্লু হোটেলে এ আয়োজন করা হয়। কনসাল জেনারেল নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজেন বিন আল হিমালি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সাউথ আফ্রিকার কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশের ৩২ জন কনসাল জেনারেল, ওআইসি, আইডিবি এবং সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এর আগে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলামসহ কনস্যুলেটের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

post
খেলা

বাংলাদেশ দলের অ্যানালিস্টের দায়িত্বে মহসিন

স্থায়ীভাবে বাংলাদেশ জাতীয় দলের অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেলেন মহসিন খান। ২ বছরের জন্য আফগানিস্তান জাতীয় দলের সাবেক অ্যানালিস্ট মহসিন শেখকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে, খণ্ডকালীন চুক্তিতে বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলেন মহসিন। সোমবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের হোম সিরিজ দিয়ে শুরু হচ্ছে তার অ্যাসাইনমেন্ট। সেই হিসেবে আগামী ১ মে ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত মহসিনের সঙ্গে চুক্তি। পাকিস্তানি বংশোদ্ভূত মহসিন শেখ ২০২৩ ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে শান্তদের অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন। মহসিন শেখ এর আগে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের পক্ষে কাজ করেছেন। কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষেও। বিপিএল, আইপিএল, পিএসএল ও বিগ ব্যাশ লিগে কাজ করার অভিজ্ঞতা আছে তার। উল্লেখ্য, সর্বশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের শেষ দিকে সুপার ফোরে যাওয়ার সমীকরণ না জানার কারণে ব্যাপক সমালোচিত হয়েছিলেন মহসিন। শ্রীলঙ্কার বিপক্ষে ২৯২ রানের লক্ষ্য ৩৭.১ ওভারে তাড়া করতে পারলে সুপার ফোরে যেতে পারবে আফগানিস্তান। তবে এমন সমীকরণের পরও আরও একাধিক সমীকরণ ছিল যা জানতো না আফগানিস্তান। ২৯২ রানের লক্ষ্য হলেও আফগানিস্তান যদি ৩৭.২ ওভারে ২৯৩ রান, ৩৭.৩ ওভারে ২৯৪ রান, ৩৭.৫ ওভারে ২৯৫ রান, ৩৮ ওভারে ২৯৬ রান অথবা ৩৮.১ ওভারে ২৯৭ রান করতে পারত তাহলে সুপার ফোরে যেত। আধুনিক ক্রিকেটের এই যুগেও বাকি সমীকরণগুলোর ব্যাপারে জানত না আফগানিস্তান ক্রিকেটের সে সময়ের অ্যানালিস্ট।

post
বাংলাদেশ

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর ফলে ট্রেনের ভাড়া কিছুটা বাড়বে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি দেওয়া হয়। ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

post
আন্তর্জাতিক

বদলে যাচ্ছে ব্রিটেনে বাড়ি কেনার গল্প

বদলে যাচ্ছে ব্রিটেনে বাড়ি কেনার গল্প। প্রথম বাড়ি ক্রেতাদের জন্য এতোদিন বাড়ি কেনা সহজ থাকলেও বদলে যাচ্ছে নিয়ম। এখন থেকে বাড়ি কিনতে গিয়ে সবচেয়ে বেশি কঠিন সময়ে পড়বে প্রথম বাড়ি ক্রেতারা। বলা হচ্ছে এখন থেকে প্রথম বাড়ি ক্রেতার থাকতে হবে উচ্চ আয় কিংবা দেখাতে হবে বাবা, মা‘র কাছ থেকে প্রাপ্ত অর্থ সহায়তার প্রমাণ। বিল্ডিং সোসাইটিস এসোসিয়েশন এক প্রতিবেদনে একথা উল্লেখ করেছে। বলেছে গত সত্তর বছরে প্রথম বাড়ি ক্রেতারা এমন বেকায়দায় পড়েনি। সংস্থাটি বলছে এতে করে ব্রিটেনে আবাসন সংকট আরো প্রকট আকার ধারণ করবে। এ থেকে পরিত্রাণ পেতে হলে, বাড়ি কেনার নিয়ম কানুন আরো শিথীল করতে হবে।

post
আন্তর্জাতিক

গাজার খান ইউনিসে গণকবরে ২০০ লাশ

ফিলিস্তিনের গাজার খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে ২০০ টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটির খোঁজ পায়। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় ২৪ ঘণ্টায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে গাজায় তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেল। এর আগে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর গাজার আল-শিফা হাসপাতাল এবং বেইত লাহিয়া এলাকায় দুটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে ইসরায়েল সেনাদের প্রত্যাহার করে নেয়। এরপর এ গণকবরের সন্ধান পাওয়া গেল। কয়েক মাস ধরে ইসরায়েলের বিরামহীন গোলাবর্ষণ ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শহরটির বড় অংশই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

post
আন্তর্জাতিক

ব্রিটেনে প্রি পেইমেন্ট মিটার বসিয়ে বেকায়দায় পড়েছে জ্বালানি প্রতিষ্ঠান

গ্রাহকদের বাড়িতে জোর পূর্বক প্রি পেইমেন্ট মিটার বসিয়ে বেকায়দায় পড়েছে জ্বালানি প্রতিষ্ঠানগুলো। প্রি পেইমের্ন্ট মিটার গ্রাহকদের সংকটে ফেলায় ক্ষতি পুরণ দিতে বাধ্য হচ্ছে জ্বালানি কোম্পানীগুলো। ব্রিটেনে কয়েক লক্ষ প্রি পেইমেন্ট স্থাপন করা হয়েছে বাড়িতে বাড়িতে। গ্রাহক না চাইলেও অনেকটা জোর করে দেয়া হয়েছে সে মিটার। কিন্তু মিটারগুলোর উল্লেখযোগ্য একটি অংশ সঠিক রিডিং দিচ্ছে না। ফলে গ্রাহকরা পড়েছেন বিপাকে। এর জন্য গ্রাহকদের ক্ষতিপুরণ দিতে হচ্ছে সরবরাহারীদের। এটাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছে এনার্জি সেক্রেটারী ক্লেয়ার কথিনহু। তিনি অচিরেই গ্রাহকদের ক্ষতিপুরণের অর্থ দিয়ে শেষ করার তাগিদ দিয়েছেন।

post
অভিবাসন

ইউরোপের সবথেকে সহজ অভিবাসনের সুযোগ পর্তুগালে

ইউরোপের সবথেকে সহজ অভিবাসনের সুযোগ পর্তুগালে। অন্যান্য দেশের তুলনায় বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি কম থাকায় পছন্দের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে দেশটি। বর্তমানে পর্তুগালে ব্যবসাখাতে তৈরী হচ্ছে বাংলাদেশি উদ্যোক্তা। এদিকে, দেশটিতে যেতে প্রতারিত হওয়ার সংখ্যাও কম নয়। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, সোস্যাল মিডিয়ায় ভূল তথ্যের কারণে এ সংখ্যা বাড়ছে।ইউরোপের সবচেয়ে পুরনো দেশগুলোর মধ্যে অন্যতম পর্তুগাল। দেশটিতে বৈধ অবৈধ মিলিয়ে বসবাস করছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি। বর্তমানে অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে পাল্লা দিয়ে শিক্ষার্থী বাড়ছে পর্তুগালে। টিউশন ফি কম হওয়ায় আগ্রহটাও বাড়ছে উচ্চ শিক্ষায়। দেশটিতে বৈধ হোক আর অবৈধ হোক, সবার জন্যই সুযোগ রয়েছে। ব্যবসা খাতে বাড়ছে বাংলাদেশি নতুন উদ্যক্তা। সম্প্রতি পর্তুগালে যেতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেক বাংলাদেশি। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, সোস্যাল মিডিয়ার ভূল তথ্যের কারণে এ সংকট তৈরী হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির সরকারী ওয়েবসাইটে তথ্য নিয়ে নিজে নিজে ভিসার জন্য আবেদনের পরামর্শ তাদের।

post
আন্তর্জাতিক

প্রায় দুই দশক পর কাতারের কোনও আমির বাংলাদেশে

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে আসায় উচ্ছসিত দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এই সফরের মাধ্যমে তাদের সংকট সমাধানের সাথে সাথে জনশক্তি রপ্তানীর নতুন দ্বার উন্মোচিত হবে। প্রায় দুই দশক পর কাতারের কোনও আমির বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দু’দিনের রাষ্ট্রীয় সফরে এখন বাংলাদেশে। আমিরের এ সফরকে ঘিরে উচ্ছসিত কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।তার এ সফরে বাংলাদেশের সাথে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের সাথে সাথে প্রবাসীদের সংকট দূর হবে বলে মনে করছেন অনেকে। এর আগে, বাংলাদেশের সঙ্গে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পরারষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.