বাংলাদেশ

এম ভি আবদুল্লাহর নাবিকেরা সুস্থ রয়েছে

post-img

সোমালিয়ান দস্যুদের হাতে বন্দি থাকা বাংলাদেশী জাহাজ এম ভি আবদুল্লাহর নাবিকেরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে আমিরাতের বাংলাদেশ দূতাবাস। দীর্ঘ ৩১ দিন আটক থাকার পর ২২শে এপ্রিল দেশটির আল হামরিয়া বন্দরে এসে পৌঁছালে তাদের স্বাস্থ্য পরিক্ষা করানো হয়। পরে সংবাদ সম্মেলনে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর এবং দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এসব তথ্য জানান।

জানা যায়, গেল ১২ই মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ এবং এর ২৩ নাবিককে জিম্মি করে দস্যুরা। এর ৩১ দিন পর ১৩ এপ্রিল রাতে মুক্তিপণ নিয়ে জাহাজ ছেড়ে চলে যায় জলদস্যুরা। এরপর গন্তব্য দুবাইয়ের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে রওনা করে জাহাজটি। পথে এম ভি আবদুল্লাহর নিরাপত্তা দেয় ইউরোপিয় ইউনিয়নের যু্দ্ধজাহাজ, অপারেশন আটলান্টা। বাংলাদেশের কেএসআরএম গ্রুপের মালিকানাধীন জাহাজ এম ভি আব্দুল্লাহ। কেএসআরএম স্টিলের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহারিয়ার জাহান জানান, সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে দেশের উদ্দেশ্যে রওনা করবে এম ভি আব্দুল্লাহ। সোমালি উপকূল পেরিয়ে আমিরাতে পৌঁছাতে, প্রায় ৪৮০ নটিক্যাল মাইল উচ্চ ঝুঁকির এলাকা পার হতে হয়েছে, এম ভি আব্দুল্লাহকে। বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকায়, কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই সম্পন্ন হয়েছে মুক্তির এই কঠিন যাত্রা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.