আন্তর্জাতিক

জেদ্দায় মহান স্বাধীনতা দিবসের আলোচনা

post-img

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

জেদ্দার বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে রেডিসন ব্লু হোটেলে এ আয়োজন করা হয়। কনসাল জেনারেল নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাজেন বিন আল হিমালি। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও সাউথ আফ্রিকার কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশের ৩২ জন কনসাল জেনারেল, ওআইসি, আইডিবি এবং সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এর আগে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন এবং বাংলাদেশের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলামসহ কনস্যুলেটের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.