বিলেতে প্রবীন প্রতিভাবান ব্যাক্তিবর্গ যাঁরা বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন তাদের সমন্বয়ে গঠিত ‘কানেক্টিং সিনিয়র টেল্যান্টস’ সংগঠনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের একটি হলে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের ফটো সাংবাদিক ফেরদৌস হালিম খান। সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক কর্মি ও নাট্য ব্যক্তিত্ব ডক্টর আনোয়ারুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, প্রাবন্ধিক এবং গবেষক দেওয়ান গউস সুলতান। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক এডভোকেট মজিবুল হক মনি, সমন্বয়ক বাবু চৌধুরী, হিরন বেগ এবং আবু জাফর। এছাড়া আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সালাউদ্দিন, প্রফেসর মিসবাহ কামাল, ডক্টর কাজী মুখলেসুর রহমান, ডক্টর মুস্তাফিজুর রহমান, গৌরি কর ও জাগির আলম।
