এনআরবি বিশ্ব

কাতারে 'বাংলাদেশ দিবস' উদযাপন

post-img

বাংলাদেশ দূতাবাস, দোহা ও কাতার সরকা‌রের উদ্যোগে বাংলাদেশ ডে উদযাপন করা হ‌য়ে‌ছে। সোমবার দোহার বাংলা‌দেশ দূতাবাস এক বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বাংলাদেশ ও কাতারের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মোবাশ্বেরা কাদারি স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশের বৈচিত্রময় সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব মো. মাহদী হাসান। পরে বাংলাদেশর ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ এম এইচ এম স্কুলের শিক্ষার্থী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাউল গান পরিবেশন করেন কাতারের বাংলাদেশের চিরন্তন বাউল সংঘের সদস্যরা। এছাড়া বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, হস্তশিল্প সামগ্রী প্রদর্শনীর জন্য উপস্থাপন করেন অনন্যাসহ (কাতারস্থ বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সংগঠন) কমিউনিটির সদস্যরা।

অনুষ্ঠানে বাংলাদেশি শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান কর হয়।

কাতার প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি নাগরিকরা অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য' অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি সমাপনী বক্তব্যে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য কাতার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। এ সম্পর্ক সামনের দিনগুলোতে আরও গভীর ও শক্তিশালী হবে। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.