ইতালির মিলানের বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র কর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসা শ্যাম এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে বৈশাখ উৎসব পালিত হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী পুরুষদের পাশাপাশি শিশুদের বৈশাখী পোশাক সকলের নজর কাড়ে। দুপুরে সকলকে নিয়ে রকমারি ভর্তা- ইলিশ দিয়ে পান্তা পরিবেশন করা হয়। ভিন্ন ধর্মী বৈশাখীর এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মিলানের কয়েকজন নারী। আয়োজনে সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে ছিলেন মিলানের কয়েকজন যুবক।
