শিক্ষা

কায়রো আন্তর্জাতিক বইমেলায় এবারও নেই বাংলাদেশি স্টল

post-img

এলামী মোঃ কাউসার, মিশর: ২৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে মিশরের ৫৩তম কায়রো আর্ন্তজাতিক বইমেলা। আরব বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম এবারের মেলাটিকে ৮০ হাজার স্কয়ারফিটের বিশাল জায়গা জুড়ে বিস্তৃত করা হয়েছে। যেখানে অংশ নিয়েছে ৫১টি দেশের ১০৬৩টি প্রকাশনীর ৮৭৯টি স্টল।

ভারত, পাকিস্তান ও নেপালসহ এশিয়ার ১৬টি দেশ প্রাচীনতম এই মেলায় অংশ নিলেও ,নেই বাংলাদেশি কোন স্টল। দেশী কোন স্টল না থাকায় হতাশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত বাংলাদেশি প্রবাসী এবং শিক্ষার্থীরা। কায়রো আর্ন্তজাতিক বইমেলায় বাংলাদেশি স্টলের যুক্ত হবার কথা গত দু'বছর ধরে শোনা যাচ্ছিলো। কিন্তু দুই দেশের দূতাবাসের নানা জটিলতায় এবারো তা বাস্তবায়ন হয়ে উঠেনি। সেখানে বসবাসরত বাংলাদেশি দর্শনার্থীদের দাবী, খুব দ্রুতই যেন কেটে যায় এ সমস্যা।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলার এবার প্রথম দিনে উপস্থিত হয়েছিলো ৯১ হাজার দর্শনার্থী। আর মেলার ডিজিটাল বুক সেলিং প্ল্যাটফর্মে ভিজিট করেছেন প্রায় ৪৫ মিলিয়ন পাঠক। যা দেখে অভিভূত মেলার আয়োজকরা।

প্রতিবছর গড়ে ২০ লাখ দর্শনার্থী এসে থাকে এই মেলায়। এবার তা ছাড়িয়ে যাবে প্রত্যাশা করছে মিশরের বর্তমান সিসি সরকার। তবে স্বাস্থ্যবিধির বিষয়ে রয়েছে বেশ কড়াকড়ি। করোনার ভ্যাকসিন নেয়নি এমন কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবারের মেলাকে আরও আধুনিয়কায়ন করা হয়েছে। নতুন প্রযুক্তির অগ্রগতি এবং কৃত্তিম বুুদ্ধিমত্তার উপস্থিতি রাখা হয়েছে মেলায়। তিন স্তরের নিচ্ছিদ্র নিরাপত্ত ব্যবস্থা নেয়া হয়েছে। কায়রো শহরকে রুপান্তরিত করা হয়েছে একটি আধুনিক আবাসিক শহরে। কায়রো এক্সিবেশন সেন্টার নামে যেটি এখন পরিচিত। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে শহরের বিভিন্ন প্রান্ত থেকে চালু করা হয়েছে বাস সার্ভিস। কায়রো বইমেলার ইতিহাসে প্রথমবারের মতো এবার সেরা আরব প্রকাশককে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে আয়োজক কমিটি।

২০০৬ সালে কায়রোর আর্ন্তজাতিক বইমেলা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বইমেলার মর্যাদা লাভ করে। প্রতিবছর মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষার ছুটিকে কেন্দ্র করে গড়ে ওঠে এই মেলা। আরবি ভাষা সাহিত্যপ্রেমীদের সবচেয়ে বড় বইমেলা এটি। ২০১৯ সাল থেকে এটি নিউ কায়রোর আত্তাজাম্মুল খামিস সিটির ভৌগোলিক ও স্থাপত্য-শৈলীর অনিন্দ্য সুন্দর এলাকায় অবস্থিত কায়রো আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

১৯৬৯ সাল থেকে চলে আসা কায়রো বইমেলা সাধারণত শুরু হয় জানুয়ারির শেষে। মেলার পর্দা নামে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ শেষে। করোনার প্রাদুর্ভাবে গত বছর মেলা জুলাই মাসে হলেও এবার সময় মত শুরু হয়েছে, শেষ হবে ৭ফেব্রয়ারি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.