হঠাৎ করেই সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের মৃত্যু হয়েছে! বিষয়টি অল্প সময়েই ছড়িয়ে পড়ে। তবে তার মৃত্যুর সংবাদটি কেবলই গুজব ও মিথ্যা।
এ ব্যাপারে নায়ক রুবেল গণমাধ্যমে বলেন, কী এক বিপদে পড়েছি, ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছেন, মারা গেছি কি না। আসলে আমার মৃত্যুর খবরটি গুজব। আমি এখনো ভালো এবং সুস্থ আছি।
অভিনেতা রুবেল জানান, বৃহস্পতিবার ব্যান্ডতারকা শাফিন আহমেদের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পরই তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়।
এ ব্যাপারে ঢাকাই সিনেমার এই নায়ক বলেন, অনেকেই শেয়ার করেছেন এটা। এসব শেয়ার করার আগে তাদের যাচাই করা দরকার ছিল। এ জন্য দুদিন ধরে শুধু ফোন আর ফোন পাচ্ছি। আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও এ ব্যাপারে উদগ্রীব। তবে সবাইকে বলছি, আমি সুস্থ আছি, জীবিত আছি।
