এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রের বুকে লিটল বাংলাদেশ

post-img

যুক্তরাষ্ট্রের বুকে ছোট বা লিটল বাংলাদেশ নামের জয়জয়কার চলছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের তিন অঞ্চলের নামকরণ করা হলো ছোট বা 'লিটল বাংলাদেশ'।

সর্বশেষ ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বুকে ছোট বা লিটল বাংলাদেশের সংখ্যা দাঁড়াল তিনটিতে। এছাড়াও বাংলাদেশ এভ্যেনু ও ব্লুভার্ড নামেও রয়েছে বেশ কয়েকটি সড়কের নাম।

এ নিয়ে নিউ ইয়র্ক সিটির একটি বিল ইতিমধ্যে সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে জানান বাংলাদেশি কাউন্সিলর শাহানা হানিফ। তিনি আরও জানান, তার উত্থাপিত বিলটি গত ১৪ জুলাই ৪৭-০ ভোটে সিটি কাউন্সিলে পাশ হয়েছে। যে কোনো সময় চার্চ-ম্যাকডোনাল্ড নামের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ নামের সাইনবোর্ড লাগানো হবে।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিউ ইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও হোমলন স্ট্রিটের সংযোগস্থলকে লিটল বাংলাদেশ হিসেবে নামরকরণ করা হয়। ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের লিটল বাংলাদেশ নামকরণের ঘোষণার মাধ্যমে নিউ ইয়র্কের দু'টি এলাকার নামকরণ করা হল লিটল বাংলাদেশ।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশি অধুষ্যিত জ্যাকসন হাইটসে 'বাংলাদেশ' নামে একটি সড়ক করার উদ্যোগ নিয়েছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (জেবিবিএ)। সংগঠনের কর্মকর্তারা ইতোমধ্যে নিউ ইয়র্ক নগর কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। প্রস্তাবটি পাস করানোর চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

২০১০ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের থার্ড স্ট্রিট ও আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউয়ের মাঝে অবস্থিত একটি এলাকাকে লস অ্যাঞ্জেলস শহর কর্তৃপক্ষ কর্তৃক 'লিটল বাংলাদেশ' নামে স্বীকৃতি দেয়। এটি শহরটিতে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের প্রাণকেন্দ্র।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির ইউনিয়ন অ্যাভিনিউ সড়কের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বুলেভার্ড’ রাখা হয়। ২০১৯ সালের ২২ জুন আনুষ্ঠানিকভাবে ওই সড়কে নামফলক লাগিয়ে বাংলাদেশ বুলেভার্ড করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.