শিক্ষা

ঢাবি উপাচার্য্যকে যুক্তরাজ্যে সংবর্ধনা

post-img

যুক্তরাজ্যে সফররত ঢাবি উপাচার্য্য প্রফেসর ডঃ এএসএম মাকসুদ কামালকে সংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে।

পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। সংগঠনের সভাপতি মারুফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আ ফ মেসবাহ উদ্দিন ইকো। অতিথি ছিলেন, সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রশান্ত দত্ত, সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মেহেরুন আহমেদ মালা,সালমা বেগম ও ড. বি এম রাজ্জাক। এসময় আরো বক্তব্য রাখেন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক ড. কামরুল হাসান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতান এবং উপদেষ্টা হাবিব রহমান। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, সহ-সভাপতি ব্যারিস্টার ছহুল আহমেদ মকু, সহ- সভাপতি সিরাজুল বাসিত চৌধুরী, যুগ্ন সম্পাদক ব্যারিস্টার এম কিউ হাসান, সহ-কোষাধ্যক্ষ কংকন কান্তি ঘোষ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার মিজানুর রহমান, কার্য্যকরী সদস্য মোস্তফা কামাল মিলন, মির্জা আসহাব বেগ, সৈয়দ হামিদুল হক, ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম ও ব্যারিস্টার কামরুল হাসানসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.