এনআরবি লাইফ

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

post-img

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্যস্ততম এলাকা হিলব্রুতে নুরুল হুদা লিটন নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে এক সন্ত্রাসী।
স্থানীয় প্রবাসীরা জানান, জোহানেসবার্গের হিলব্রুতে তার নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নিহত নুরুল হুদা লিটন ঘটনার সময় দোকানে সামনে হাতে মোবাইলে ব্যস্ত ছিলেন। এসময় আগে থেকে দাঁড়িয়ে থাকা এক সন্ত্রাসী জনসম্মুখে লিটনকে পেছন থেকে দুই রাউন্ড গুলি করে দৌড়ে পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ লিটনকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত লিটনের গ্রামের  বাড়ি ফেনী জেলার দাগনভুইয়া উপজেলায়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.