বাংলাদেশ

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে টাকা চুরি

post-img

বগুড়া সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গলে এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে ।

শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল বাজার এলাকায় অবস্থিত ব্যাংকটির উপশাখায় এ ঘটনা ঘটে।

আজ শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। তিনি জানান, শাখারিয়া পল্লীমঙ্গলে বাজারে এনআরবিসির একটি উপশাখা রয়েছে। এই শাখার ছোট একটি সিন্দুক কেটেছে দুর্বৃত্তরা।

ওসি আরও বলেন, ‘প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা ছাদ দিয়ে ঢুকে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এ উপশাখায় নিরাপত্তাকর্মী নেই। এ ছাড়া পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।’

ব্যাংকের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যাই। পরে শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।’

     

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.