বিরোধী দল দমনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করছে আওয়ামী লীগ সরকার। বলেছেন,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
মঙ্গলবার দুপুরে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, প্রায় প্রতিদিনই বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশীদের নির্বিচারে হত্যা করছে বিএসএফ। কিন্ত সরকার এ ব্যাপারে বরাবর নিরব ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন,দেশের বিরোধী দলের প্রধান নেতাসহ লক্ষ লক্ষ নেতাকর্মীর ওপর জেল-জুলুম আর অত্যাচার নিরযাতন দেখে, বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও, ডামি সরকার নিশ্চুপ। সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবি, পার্শ্ববর্তী দেশ ভারতকে দিয়েছে বলেও এসময়ে মন্তব্য করেন, বিএনপির এই সিনিয়র নেতা।
