খেলা

১০১ রানে গুটিয়ে গেলো আয়ারল্যান্ড

post-img

সর্বশেষ উইকেটটি বাংলাদেশ পেল রিভিউ নিয়ে। হাসান মাহমুদের বলে এলবিডব্লু গ্রাহাম হিউম। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিলেন হাসান, ১০১ রানেই থামল আয়ারল্যান্ড। ২৮.১ ওভার ব্যাটিং করেছে তারা।

পঞ্চম ওভারে স্টিফেন ডোহেনিকে ফিরিয়ে প্রথম আঘাত করেছিলেন হাসান। কফিনে শেষ পেরেকটিও ঠুকলেন তিনিই। সিলেটে এর মাঝে থাকল আইরিশদের হাহাকার। পঞ্চম উইকেটে লরকান টাকার ও কার্টিস ক্যাম্ফার যোগ করেছিলেন ৪২ রান, আয়ারল্যান্ড ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রানের জুটিটি এসেছে নবম উইকেটে। সফরকারীদের দুর্দশা বোঝা যায় তাতেই।

সিলেটে স্বপ্নের দিন কাটিয়েছেন বাংলাদেশ পেসাররা। প্রথমবারের মতো কোনো ওয়ানডেতে প্রতিপক্ষের সবকটি উইকেট গেছে বাংলাদেশের পেসারদের ভাগে। এর আগে ইনিংসে পেসারদের নেওয়া সর্বোচ্চ উইকেট ছিল ৯টি।

হাসানের ৫ উইকেটের সঙ্গে তাসকিন আহমেদ নিয়েছেন ৩টি, ইবাদত হোসেন ২টি। বোলিংয়েই আসেননি সাকিব আল হাসান, দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ মিলে করেছেন ৪ ওভার। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.