ওমানে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ৫৪তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দেশটির হোটেল শেরাটনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে ওমানে নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন। এতে প্রধান অতিথি ছিলেন ওমানের অর্থমন্ত্রী সাইদ বিন মোহাম্মদ বিন আহমেদ আল সাকরি। এসময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। শেষে কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, নেতা, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
