যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় বাংলাদেশি ইঞ্জিনিয়ার আবুবকর হানিপের মালিকানাধীন ‘ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটি’র সঙ্গে সিটিও ফোরাম বাংলাদেশের এক সমঝোতা চুক্তি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৯ নভেম্বর) স্থায়ী ক্যাম্পাসে ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির পক্ষে চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ ও সিটিও ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তথ্য নিরাপত্তা জোটের মডারেটর তপন কান্তি সরকারের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ সময় আইজিইউ’র চ্যান্সেলর বলেন, যে কোন প্রতিষ্ঠানের গতিশীলতা আনতে এক একটি নতুন উদ্যোগ ও সুন্দর সুন্দর কর্মপরিকল্পনা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় আজকের এ সমঝোতা চুক্তিটি আমাদের সামনে অগ্রসর হতে আরও সাহায্য করবে।
এ সময় উপস্থিত ছিলেন, আইজিইউর সিএফও ফারহানা হানিপ, বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসান কে বার্ক , আইগ্লোবাল ইউনিভার্সিটির অপারেশন্স ও রেজিস্ট্রার ভাইস প্রেসিডেন্ট ডাঃ শেন চো সহ আরও অনেকে।
