বিনোদন

গায়ক নোবেল আটক

post-img

গায়ক মাঈনুল আহসান নোবেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

তিনি জানান, নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। আজ সকালে তাকে আটক করা হয়েছে।

ডিবির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, 'নোবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।'

ডিএমপি সূত্রে জানা গেছে, নোবেলকে আটকের বিষয়ে আজ দুপুর ২টায় তাদের পক্ষ থেকে ব্রিফ করা হবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.