এনআরবি বিশ্ব

কুয়েতে হুন্ডি ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: রাষ্ট্রদূত

post-img

বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোয় বড় অঙ্কের রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সে কারণে হুন্ডি ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, হুন্ডি প্রতিরোধে আমাদের অবস্থান কঠোর। এ ব্যবসায় জড়িতদের অনেকের তথ্য আমাদের কাছে আছে। হুন্ডি ব্যবসায় জড়িতদের তথ্য সংগ্রহ করে জিজ্ঞাসাবাদ করা হবে ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রদূত বলেন, ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে দেশ ও প্রবাসীদের কারোরই ক্ষতিগ্রস্ত হওয়ার কোন সম্ভাবনা নেই। করোনা মহামারি পরবর্তীতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে পুরো বিশ্বে। দেশের ব্যাংকগুলোর অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে প্রভাবিত না হতে অনুরোধ জানান তিনি। সেইসঙ্গে দেশের উন্নয়নে ও অর্থনীতির চাকা সচল রাখতে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় কুয়েতে থাকা আড়াই লাখ প্রবাসী বাংলাদেশির বিভিন্ন সমস্যা ও সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.