ঘরের মাঠে মিলানকে ২-১ ব্যবধানে হারিয়েছে এ এস রোমা। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে গেলো দিবালা-লুকাকুরা।
অল ইতালিয়ান কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে রোমাকে আতিথ্য দেয় এসি মিলান। খেলার ১২ মিনিটে জানলুকা মাঞ্চিনির দারুণ গোলে ১-০ গোলের লিড নেয় ডি রসির শিষ্যরা। খেলার ২২ মিনিটে ব্যবধান ২-০ করেন পাওলো ডিবালা। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে মিলান। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে রাফায়েল লিয়াওয়ের বাড়ানো ক্রসে হেড থেকে গোল করে ব্যবধান কমান মাতেও গ্যাবিয়া। এই জয়ে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে গেলো ডি রসির রোমা। সেমিতে রোমার প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন। আরেক কোয়ার্টার ফাইনালে ১-১ গোলে ওয়েস্টহ্যামের সঙ্গে ড্র করে তারা। এতে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে সেমিতে ওঠে লেভারকুসেন।
