যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলকে সংবর্ধনা

post-img

নিউইয়র্কে বাংলাদেশের বিদায়ী কনসাল জেনারেলকে সংবর্ধনা দিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা।

শনিবার জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিউনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

শুরুতে মুক্তিযুদ্ধে শহীদ, পঁচাত্তরের ১৫ অগাস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সব শহীদ ও ৩ নভেম্বরের জেলহত্যা শহীদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন আবুল বাশার চুন্নু, মোহাম্মদ ফারুক হোসেন, খুরশেদ আনোয়ার বাবলু, এনামুল হক, আব্দুর রহমান, শহীদ হাসান, গুলজার হোসেন, বিল্লাল হোসেন, নাজিমউদ্দিন, নূরল ইসলাম, এমদাদুল হক, আবুল বাশার ভূইয়া, মকবুল হোসেন তালুকদার, মিজানুর রহমান চৌধুরী, রুহুল আমিন ভূইয়া, আশরাফ আলী, এম এ আওয়াল ও জাকির হোসেন হিরু।

সমাবেশ থেকে কমিউনিটি সার্ভিসে অবদানের স্বীকৃতি হিসেবে ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে পদোন্নতি পাওয়া নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পদক দেওয়া হয়।

বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটারন্স ইউএস-এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যতম সহ-সভাপতি রানা ফেরদৌস চৌধুরী।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.