নোয়াখালীর বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমান ও আয়েশা খাতুনকে স্কুলের প্রাক্তন প্রবাসী শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।
স্কুলের প্রাক্তন ছাত্র সাউথ আফ্রিকা প্রবাসী মহিন এবং তার সহপাঠিদের সার্বিক সহযোগিতায় এই সংবর্ধনা দেয়া হয়। স্কুল কমিটির সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ মোহতাছিম বিল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, কাদিরপুর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন ও অনুষ্ঠানের সমন্বয়ক গাজি মহিন উদ্দিন মজনুসহ অনেকে।
