বাংলাদেশ

বৌভাতের শেরওয়ানি কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বর

post-img

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘা সুর এলাকায় ট্রাক ও মোটরবাইক সংঘর্ষে অংসু ( ২৬) নামে এক নববিবাহিত যুবক নিহত হয়েছেন।

১৪ অক্টোবর, শনিবার বিকেল সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে বিকেল সোয়া চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা নিহতের বন্ধু আসিফ হোসেন শুভ বলেন, ‘গতকাল রাতেই বিয়ে করেছে অংসু। রাত তিনটার দিকে নতুন বউ নিয়ে বাসায় উঠে। আজ দুপুরের দিকে বৌভাতের আয়োজন ছিল। সে তার নিজের শেরওয়ানি কেনার জন্য বাসা থেকে বাইক নিয়ে যাবার পথে দুর্ঘটনায় মারা যায়।’

নিহত মোটরবাইক চালক অংসু কেরানীগঞ্জের রুহিতপুর এলাকার বাসিন্দা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.