শিক্ষা

রেমালে ক্ষতিগ্রস্ত ১২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান

post-img

গত ২৬ ও ২৭ মে বাংলাদেশ উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। এ ঝড়ের কারণে দেশের প্রাথমিক ও মাধ্যমিকের ১২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, শিক্ষা কার্যালয়ের ক্ষতি হয়েছে। অর্থের হিসাবে যা প্রায় সাড়ে ৩২ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। কিছু প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) রেমালের ক্ষয়ক্ষতি নিয়ে মন্ত্রণালয়-ভিত্তিক প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনে ঘূর্ণিঝড় রেমালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৬১৩টি স্কুল, ৫৬টি কলেজসহ মোট ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ৩১ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বরিশাল ও খুলনা বিভাগের ৬০৫টি প্রাথমিক স্কুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং উপজেলা শিক্ষা অফিসসহ ৭৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, রেমালে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এগুলো সংস্কারের কাজ শুরু হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.