খেলা

৬ বলে ৬ ছক্কায় ইতিহাসে নেপালি ক্রিকেটার

post-img

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কার বিরল কীর্তি রয়েছে কেবল বিশ্বের দুজন ব্যাটারের। ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এবার এক ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকালেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।

ওমানে চলমান এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে ইনিংসের ২০ তম ওভারে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন নেপালি এই ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৫ম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে এমন নজির আছে প্রোটিয়া ব্যাটার হার্শেল গিবস ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রার।

এর আগে গেল বছরের সেপ্টেম্বরে এই দীপেন্দ্র সিং যুবরাজ সিংয়ের আরেকটি রেকর্ড ভেঙে দিয়েছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেছিলেন ভারতের তারকা এই ব্যাটার। ৯ বছর পর সেই রেকর্ড অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটার ক্রিস গেইল। শেষমেশ যুবরাজের অনন্য সেই কীর্তি ভেঙে দেন নেপালের দীপেন্দ্র সিং আইরে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.