এনআরবি বিশ্ব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

post-img

সৌদি আরবে আছির প্রদেশ মাখাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আলম (৪৫) নামে এক প্রবাসী। মঙ্গলবার (১১ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে মাখাইল আল বিরিক নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রবাসী মোহাম্মদ আলম (৪৫) এর বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ভূমিরখীল গ্রামে। তার বাবার নাম আলী আহমেদ বলে জানা গেছে।

মাখাইল থেকে মোহাম্মদ মহিউদ্দিন নামে এক প্রবাসী জানান, আলম প্রবাসে আবহার মাহেল সানাইয়া এলাকায় কাজ করতো। মঙ্গলবার (১১ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সৌদি আরবের আল বিরিক নামক স্থানে এক সৌদি নাগরিকের ঘরের পরিমাপ করতে গিয়েছিল। বিকালে সেখান থেকে একটি গাড়িতে করে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করে সৌদি আরবের স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

২০০৮ সালে জীবিকার সন্ধানে প্রবাসে গিয়েছিল আলম। আলমের সংসারে স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছে তার ভাই। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.