নব্বই দশকের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র এসেছিলেন তিনি। এরপর কেটে গেছে তিন দশক। যুক্তরাষ্ট্র তখন আসেন ততদিনে তিনি প্রথিতযশা।
কারন তিনিই ছিলেন প্রথম বাংলা বাণিজ্যিক সফটওয়্যার শহীদলিপির নির্মাতা। নাম সাইফুদ্দাহার শহীদ (সাইফ শহীদ)। থাকতেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কে। সেখানেই স্থানীয় সময় রোববার ৯ জানুয়ারি তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৪ বছর।
পরিবারের বরাতে খবরে প্রকাশ, আলঝেইমারে ভুগছিলেন সাইফুদ্দাহার শহীদ। ছিলো তিনি শারীরিক অন্যান্য জটিলতাও।
সাইফুদ্দাহার শহীদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার জানাজা কাল মঙ্গলবার বেলা একটায় আলবুকার্কের ইসলামিক সেন্টার অব নিউ মেক্সিকোতে (১১০০ ইয়েল বুলেভার্ড, এসই আলবুকার্ক) অনুষ্ঠিত হয়।
তথ্যপ্রযুক্তির তখন উন্মেষকাল। তেমনি একটি সময়ে যুক্তরাজ্যের লন্ডনে বসে সাইফুদ্দাহার শহীদ নিজে প্রোগ্রামিং করে কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার ‘শহীদলিপি’ তৈরি করেন। ১৯৮৫ সালে বাজারে আসে সে ফন্ট। অ্যাপল'র ম্যাকিন্টশ কম্পিউটারে বাংলা লেখার সে সফটওয়্যার তৈরি করেন সাইফ শহীদ।
শহীদলিপির পাশাপাশি সাইফুদ্দাহার শহীদ সেই সময়ের ম্যাক অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেসও বাংলায় অনুবাদ করেন। এর ফলে ম্যাকের মনিটরে বাংলায় নির্দেশনা দেখা যেতো।
সাইফুদ্দাহার শহীদক কম্পিউটারে বাংলা ভাষার প্রচলনের পথিকৃৎ। যতদিন প্রযুক্তিতে বাংলা ব্যবহৃত হবে, তত দিন সাইফুদ্দাহার শহীদ তথ্য প্রযুক্তির জগতে জাগরূক থাকবেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশলে স্নাতক ছিলেন সাইফুদ্দাহার শহীদ। বেক্সিমকো কম্পিউটারসে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। ন্যাশনাল কম্পিউটারস নামে ঢাকায় নিজের প্রতিষ্ঠানও চালু করেন। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের প্রথম সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ছিলেন সাইফুদ্দাহার শহীদ।
১৯৭৯ সালের ২০ মে তাঁর উদ্যোগ গঠিত হয় বাংলাদেশ অ্যামেচার রেডিও লিগ (বিএআরএল)। সাইফুদ্দাহার শহীদ ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেডিও প্রচলনেরও প্রধান পথপ্রদর্শক। তার ই উদ্যোগে ১৯৮২ সালে বিএআরএল আন্তর্জাতিক অ্যামেচার রেডিও ইউনিয়নের সদস্যপদ পায়। এরপর ১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশে উন্মুক্ত হয় অ্যামেচার রেডিও।
পিপলএনটেক সিইও'র শোক
সাইফুদ্দাহার শহীদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পিপলএনটেকের সিইও, প্রযুক্তিবিদ আবুবকর হানিপ। এক শোক বার্তায় তিনি বলেন, সাইফুদ্দাহার ছিলেন দেশের প্রযুক্তি জগতে পা ফেলা প্রতিটি মানুষের প্রেরণা। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
