এনআরবি বিশ্ব

মালদ্বীপের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

post-img

মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশিসহ এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানী মালের মাফান্নু এলাকায় অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে। মালদ্বীপ সময় সকাল ১১টা পর্যন্ত পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।

অগ্নিকাণ্ডে যারা মারা গেছে তাদের জাতীয়তা সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের তথ্যমতে, ৯ জন ভারতীয় ও দু’জন বাংলাদেশি নারী শ্রমিক রয়েছেন। তবে এখনও আহত অনেকের পরিচয় নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, যে ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনে অধিকাংশই ছিল বাংলাদেশি ও ভারতীয় নাগরিক।

এদিকে, মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান, জসিম উদ্দিন ঘটনাস্থল ও মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুরুষ শ্রমিকসহ আরও দুইজন রোগীর খোঁজ খবর নিয়েছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.