বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে সভাপতি এবং কেরানীগঞ্জ ছাত্র লীগের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম মামুন সাধারণ সম্পাদক ও মোঃ তোফাজ্জল হোসেন কে দপ্তর সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
৭ মে (রবিবার) ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ঢাকা ৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ এমপি কে ১ নং সদস্য রেখে ৩৫ জন সদস্য ও ২৭ জনকে উপদেষ্টা করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
