মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরান ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলতে,নিজেদের বিমান সংস্থাগুলোকে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরান ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলতে,নিজেদের বিমান সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য ও মিশর।
বৃহস্পতিবার তিন ঘণ্টার জন্য ইরানের আকাশসীমা এড়িয়ে চলতে তাদের সব এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাজ্যও নিজেদের এয়ারলাইন্সগুলোকে লেবাননের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দেয়। বিশ্বে আরও দেশের এয়ারলাইন্স ইরান এবং লেবাননের আকাশসীমা এড়াতে তাদের ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তনের চিন্তাভাবনা করছে। ইসরায়েল এবং লেবাননগামী ফ্লাইটও বাতিল করছে।
