এনআরবি সাফল্য

পর্দা উঠলো আবিয়া'র তিন দিন ব্যাপী দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২-এর

post-img

আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস। সংক্ষেপে আবিয়া হিসেবে গোটা উত্তর আমেরিকায় পরিচিত। এই সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন চলছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ন্যাশনাল হারবার সংলগ্ন সাত-তারকা হোটেল গ্যালর্ড ইন্টারন্যাশনালে। 

এ যেনো এক মিলন মেলা। সে মিলন মেলায় সমবেত যুক্তরাষ্ট্র-কানাডায় বাংলাদেশি সেইসব প্রকৌশলী, স্থপতি, আইটি বিশেষজ্ঞরা যারা এখানে তাদের স্বনামে ধন্য এবং স্বমহিমায় উদ্ভাসিত। আর এরই মধ্যে একেকজন সফল নন-রেসিডেন্ট বাংলাদেশি। 

তবে এবারের সম্মেলন আরও বেশি অন্যরকম কারণ বাংলাদেশ থেকেও এসেছেন কয়েকজন প্রকৌশলী, স্থপতি তথা আইটি উদ্যোক্তারা যারা স্রেফ দেখতে আসেননি, এসেছেন বাংলাদেশে তাদের সাফল্যের গল্প শোনাতে। আর এখান থেকে সাফল্যের কথাগুলো জানতে। 

দেওয়ার-নেওয়ার, মিলিবার-মেলাবার এক দারুণ সুযোগ তৈরি হয়েছে এখানে। 

শুক্রবার ছিলো সম্মেলনের প্রথম দিন। এই দিন সন্ধ্যায় ছিলো সোশ্যালাইজেশন ডিনার। আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।


বিকেলের মধ্যেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে যান অংশগ্রহণকারীদের অনেকে। কারণ পারস্পরিক যোগাযোগ-দেখাশোনার এই সুযোগ তারা মিস করতে চাননি। 

তাদের মধ্যে অনেকের সঙ্গেই কথা হয় এনআরবি কানেক্ট টিভির। তারা এই সম্মেলন নিয়ে তাদের উৎসাহ ও উচ্ছাস দুই-ই প্রকাশ করলেন। জানালেন পরিবারের সদস্যদের নিয়ে তারা এখানে এসেছেন। 

পোটোম্যাক রিভার ঘেঁষা এই অনিন্দ্য সুন্দর পরিবেশে অনেকটা মজার সময় কাটানোও তাদের উদ্দেশ্য। আর সাথে সংগঠনটির জন্য আরও বড় কিছু কি করা যায় সেসব নিয়ে আলোচনা করা। এমনটাই বলছিলেন আবিয়ার প্রেসিডেন্ট ফয়সাল কাদের। 

আয়োজনের দ্বিতীয় দিনে থাকছে বেশ কয়েকটি টেকনিক্যাল সেমিনার ও প্যানেল ডিসকাশন। যা সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। 

আর সাথে চলবে বিজ্ঞান মেলা, ম্যাথ কুইজ, ট্রিভিয়া। রয়েছে ইয়ুথ ফোরামের ইয়ুথ প্যানেল ডিসকাশন। এই দিন সন্ধ্যায় ডিনারের পরপরই শুরু হবে বিশেষজ্ঞদের উপস্থাপনা। তারা এই সম্মলনে তাদের কি-নোট উপস্থাপন করবেন। 


অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্রে অন্যতম সফল আইটি বিশেষজ্ঞ ও শিক্ষা উদ্যোক্তা ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- ডব্লিউইউএসটি'র চেয়ারম্যান ও সিইও আবুবকর হানিপও এতে তারা কি-নোট উপস্থাপন করবেন। 

আয়োজনের তৃতীয় দিনে থাকবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি টেক কোম্পানিগুলোর মধ্যে ব্রেকআউট সেশন। পরে আবিয়া'র সংবিধান ও বাই-লজ নিয়ে আলোচনার পর সংগঠনটির এজিম সম্মন্ন হবে। এবং দুপুরে শুরু হবে অত্যাধুনিক ইয়াটে নৌভ্রমণ। যা শেষ হবে ওইদিন বিকেল সাড়ে চারটায়। যার মধ্য দিয়েই শেষ হবে এই সম্মিলন। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.