বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ শিক্ষা প্রদানের জন্য সুপরিচিত। তবে শিক্ষার্থীদের জন্য খুশির বিষয় হলো, আইইএলটিএস পরীক্ষা না দিয়েই আবেদন করা যাবে এসব বিশ্ববিদ্যালয়ে। তাই, জেনে নেয়া যাক, আইইএলটিএস ছাড়াই স্কলারশিপ নিয়ে লেখাপড়ার সুযোগ দেয়া বিশ্ববিদ্যালয়গুলোর নাম।
এই তালিকায় প্রথমেই রয়েছে, গভর্মেন্ট অব বেলজিয়াম স্কলারশিপ। এক বছরের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম কোর্সে এ বৃত্তি দেয় বেলজিয়াম সরকার। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। এ বৃত্তিতে বেলজিয়াম সরকারনির্ধারিত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে লেখাপড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
মাস্টার মাইন্ড স্কলারশিপ বেলজিয়ামের আঞ্চলিক বা ফ্ল্যান্ডার্স সরকারের অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ বৃত্তি। ফ্ল্যান্ডার্স ও ব্রাসেলসে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য প্রতিবছর প্রায় ৩০টি স্কলারশিপ দিয়ে থাকে। কিছু স্কলারশিপে আবাসন, চিকিৎসা বীমা, টিউশন ফি মওকুফসহ ৮ হাজার ২০০ ইউরো শিক্ষা ভাতা দেয়া হয়।
ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ, ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৃত্তিগুলোর মধ্যে অন্যতম একটি। ইউরোপীয় ইউনিয়নের এই স্কলারশিপটি মাস্টার্স ও ডক্টরাল স্টাডি প্রোগ্রামের জন্য প্রযোজ্য। এতে শিক্ষার্থীদের মাসিক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো পর্যন্ত, জীবনযাত্রার খরচসহ টিউশন ফি, ভিসা ফি ও বিমা খরচ বহনকরে।
এছাড়াও রয়েছে,ভিএলআইআর-ইউওএস স্কলারশিপ প্রোগ্রাম। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি ছাড়াও,জীবনযাত্রার খরচ, বিমানে যাতায়াতের টিকিট ও মাসিক অনুদান প্রদান করে। ফ্লেমিশ ইউনিভার্সিটি বা কলেজে সম্পূর্ণ অর্থায়নে পড়ার জন্য, প্রায় ৩১ জন বিদেশি ছাত্রকে প্রতিবছর এই বৃত্তি দেওয়া হয়।
