শিক্ষা

প্রিলির ফল প্রকাশ হতে পারে যেদিন

post-img

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বৃহস্পতিবার (৯ মে)। এদিন দুপুরে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) বিশেষ কমিশন সভা অনুষ্ঠিত হবে। এতে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বুধবার (৮ মে) দুপুরে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,আগামীকাল বিশেষ কমিশন সভা রয়েছে। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিকেলে ফল প্রকাশ করা হতে পারে।

পিএসসির এ সদস্য আরও বলেন, যদি কোনো কারণে আগামীকাল ফল প্রকাশ না হয়। সেক্ষেত্রে আগামী রোববার (১২ মে) ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।

এদিকে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু প্রশ্নে অসঙ্গতি বা ভুল থাকার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়েও পিএসসি সিদ্ধান্ত নিয়েছে। ভুল বা অসঙ্গতি থাকা প্রশ্নগুলোতে সবাইকে নম্বর দিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার একাধিক কর্মকর্তা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.