এনআরবি বিশ্ব

ঢাকায় মা‌র্কিন দূতাবাসে ভিসা সেবা দি‌তে ‘সুপার ফ্রাইডে’

post-img

চল‌তি সপ্তাহের শেষ পর্যন্ত দুই শতা‌ধিক অ‌ভিবাসী‌কে ভিসা সেবা দি‌তে ‘সুপার ফ্রাইডে’ আয়োজন করেছে ঢাকায় মা‌র্কিন দূতাবাস।

সোমবার (৭ ন‌ভেম্বর) এক ক্ষু‌দে বার্তায় এ তথ্য জা‌নি‌য়ে‌ছে মা‌র্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তায় জানা‌নো হয়, চলতি সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র দূতাবাস ২০০শর বেশি অভিবাসী ভিসা আবেদনকারীকে সেবা দিতে ‘সুপার ফ্রাইডে’ আয়োজন করেছে। করোনা মহামারির পর সব কনস্যুলার পরিষেবা পুনরায় চালু হওয়ায় দূতাবাস সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় কমানোর জন্য বিশেষ প্রচেষ্টা নি‌য়ে‌ছে।

ক‌রোনা মহামা‌রির পর চল‌তি বছ‌রের জুলাই মা‌সের মাঝামা‌ঝি‌তে অনভিবাসীদের ভিসা দেওয়ার প্রক্রিয়া ত্বরা‌ন্বিত কর‌তে শুক্রবার দূতাবাসে ‘সুপার ফ্রাইডে’ নামে বিশেষ এক কর্মদিবসের আয়োজন করা হয়। সে সময় অনভিবাসীর প্রায় ৬০০ শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। ওই মা‌সের শে‌ষের দি‌কে আরেক‌টি সুপার ফ্রাইডে আয়োজন ক‌রে দূতাবাস।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.