বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল প্রবাসীর

post-img

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের লোকজনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আবদুর রশিদ (৪৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি সৌদি আরবে কাজ করতেন। ঈদের ছুটিতে গত সপ্তাহে দেশে আসেন তিনি।

পুলিশ, গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে রসুলপুর পূর্বপাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি গঠনের জন্য ৫০ থেকে ৬০ জন মুসল্লি বৈঠকে বসেন। মসজিদের দ্বিতীয় তলায় বৈঠক চলার সময় গ্রামের একটি পক্ষ বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের প্রস্তাব করেন। বর্তমান কমিটির সভাপতি পদে আছেন ওমেদ আলী আর সাধারণ সম্পাদক পদে আছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া। এ কমিটি বাতিলের প্রস্তাব দেওয়া পক্ষের নেতৃত্বে ছিলেন রসুলপুর ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান।

রাত ৯টার দিকে বৈঠক চলাকালে বাগ্‌বিতণ্ডার পর উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষণ পর তাঁরা লাঠিসোঁটা নিয়ে মসজিদের সামনে সরাইল-অরুয়াইল সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। মসজিদের ভেতরের ঘটনায় আবদুর রশিদ অসুস্থ হয়ে পড়েন। গ্রামবাসী তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুর রশিদ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ভাতিজা ও মেয়ের জামাই। ফিরোজ মিয়া বলেন, ‘মসজিদের ভেতরে জিল্লুর রহমান ও তাঁর লোকজনের মারধরের শিকার হয়ে আবদুর রশিদের মৃত্যু হয়েছে। আমরা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.