এনআরবি বিশ্ব

বার্লিনে নবম এশিয়া অ্যাপারেলস এক্সপোতে বাংলাদেশি ৩৭টি স্টল

post-img

জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে এশিয়ার তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেলা 'নবম এশিয়া অ্যাপারেলস এক্সপো বার্লিন'। আন্তর্জাতিক মেসে দক্ষিণ সেন্টারে এই মেলার আয়োজন করা হয়। এই মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি), বাণিজ্য মন্ত্রণালয় ও বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশের ৩৭টি প্রতিষ্ঠান ছাড়াও হংকং, ভারত, চীন, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, ভিয়েতনামসহ এশিয়ার বিভিন্ন দেশের কয়েকশ তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মঙ্গলবার থেকে জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে মেলা। আন্তর্জাতিক এই মেলার প্রথম দিনটি ছিল জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও পোশাক শিল্পের বাজার সম্প্রসারণ, পণ্যের মানোন্নয়নে নিয়ে কাজ ও দ্রুততার সাথে বাংলাদেশ থেকে পণ্যের আমদানি ও রপ্তানির বিষয় নিয়ে ব্যস্ততা। মেলায় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক তৈরি পোশাক ছাড়াও বুটিক, এমব্রয়ডারিসহ বিভিন্ন রকমের সুতা ও কুটির শিল্পের সামগ্রী উপস্থাপন করা হয়েছে।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাহারা এক্সপোর্ট ইনকর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম, বি ব্রাদারস গার্মেন্টস কোম্পানি লিমিটেড এর স্বত্বাধিকারী হাসান এবং মেলার সমন্বয়ক ও লর্ড ইনকর্পোরেট এর এমডি প্রবীর কান্তি দাস ও দেওয়ান তাজ আহমেদ বলেন, করোনার কারণে গত দু'বছর জার্মানিসহ ইউরোপের বাজার ছিল স্থবির। কিন্তু সকল সমস্যার অবসান ঘটিয়ে বাংলাদেশের তৈরি পোশাক বিশেষ করে নিট ও ওভেনের বাজার এই মুহূর্তে খুবই সন্তোষজনক। দেশের ব্যবসায়ীরা জোর তৎপরতা চালাচ্ছেন যাতে লক্ষ্য মাত্রা অর্জন করে দেশে ফিরতে পারেন।

এবারের মেলাতে ক্রেতাদের উপস্থিতি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বাজারের জন্যও অবশ্যই আশাব্যাঞ্জক বলে মনে করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৫৫টির বেশী অংশ নেয়ার কথা থাকলেও ভিসা জটিলতা ও নানা কারণে সেটা সম্ভব হয়নি। তবে প্রথম দিন থেকেই বাংলাদেশ প্যাভিলিয়নে স্থানীয় ও ইউরোপীয় ব্যসায়ী ও ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.