এনআরবি সাফল্য

যুক্তরাষ্ট্রের জালালাবাদ সমিতি নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেলের জয়

post-img

যুক্তরাষ্ট্রের জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচনে বিজয়ী হয়েছে ‘বদরুল-মইনুল’ প্যানেল।

৫ জুন (রবিবার) নিউইয়র্ক, নিউ জার্সি এবং পেনসিলভেনিয়া স্টেটে স্থাপিত ৫ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।

শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে মোট ১১ হাজার ভোটারের মধ্যে ৩৭১৫ জন ভোট দেন। ভোটে বদরুল এইচ খান (২৬৬৭) সভাপতি এবং মঈনুল ইসলাম (২৩৫৯) সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত যথাক্রমে মাসুদুল হক ছানু ৯৮০ ভোট এবং সাইকুল ইসলাম ১২১৪ ভোট পেয়েছেন। বিজয়ী সহ-সভাপতি লোকমান হোসেন পেয়েছেন ২৫৮৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী শাহ মিজানুর রহমান ৮৮০ ভোট পেয়েছেন।


মিসবাহউদ্দিনকে হারিয়ে কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মোহাম্মদ আলিম।

যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা ইফজাল চৌধুরী ২৪৭১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহীদুল হক রাসেল পেয়েছেন ১০২৬ ভোট।

উল্লেখ্য, ১৯ সদস্যের কার্যকরী পরিষদের অপর কর্মকর্তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং তারা সকলেই বদরুল-মইনুল প্যানেলের প্রার্থী। এরা হলেন সহ-সভাপতি-মোহাম্মদ শাহীন কামালী (সুনামগঞ্জ), শফিউদ্দিন তালুকদার (হবিগঞ্জ), বশির খান (মৌলভীবাজার), সহ-সাধারণ সম্পাদক-রোকন হাকিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-হোসেন আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক-ফয়ছল আলম, ক্রীড়া সম্পাদক-মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক সম্পাদক-বোরহানউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক-জাহিদ আহমেদ খান, মহিলা সম্পাদক-সুতিপা চৌধুরী এবং নির্বাহী সম্পাদক-হেলিমউদ্দিন, শামীম আহমেদ, দেলোয়ার হোসেন মানিক এবং মিজানুর রহমান।


নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় স্থাপিত কেন্দ্রে ভোটের এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম। এ সময় সেখানে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী এবং তাদের বিপুলসংখ্যক সমর্থকরাও ছিলেন। প্রত্যাশার পরিপূরক সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এ সময়। কমিশনের অপর সদস্যরা হলেন মিনহাজ আহমেদ সাম্মু, আহমেদ এ হাকিম, মোশারফ আলম এবং সাব্বির হোসেন।


ফলাফল ঘোষণার পর ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিজয়ী সভাপতি বদরুল খান এবং সেক্রেটারি মঈনুল ইসলাম ভোটারগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অঙ্গীকার অনুযায়ী তারা ১০০ দিনের মধ্যেই নিউইয়র্ক সিটিতে ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠা করবেন।


তারা জালালাবাদবাসীর প্রত্যাশার পরিপূরক যাবতীয় পদক্ষেপ গ্রহণে সকলের আন্তরিক সহায়তা কামনা করেন।  

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.