দূতাবাস খবর

কুয়েত প্রবাসীদের এনআইডি সংক্রান্ত সভা

post-img

কুয়েত প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র-এনআইডি প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশটির মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তাকারী বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০ সদস্যের কারিগরি দলসহ অনেকে। এসময়ে বক্তারা জানান, ৪০টি দেশে এনআইডি কার্যক্রমের আওতায় এক কোটি ৪০ লক্ষ বাংলাদেশিকে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এরই ধারবাহিকতায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসেও শুরু হতে যাচ্ছে এনআইডি দেয়ার কার্যক্রম।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.