আন্তর্জাতিক

দুই সেনা কর্মকর্তাকে বরখাস্ত করলো ইসরায়েল

post-img

গাজার মধ্যাঞ্চলীয় দাইর আল বালাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় এনজিও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত কর্মী নিহতের ঘটনায় দুই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছে ইসরায়েল।

হামলার ঘটনার তদন্ত মতে,ইসরায়েলি বাহিনী ত্রাণ গাড়িবহরকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের গাড়ি ভেবে ভুলবশত হামলা চালিয়েছে। ওই হামলার ঘটনায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণবহরের তিনটি গাড়িতে ড্রোন আঘাত হানে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, “ত্রাণের গাড়িবহরে হামলা বড় ধরনের ভুল। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের নিহত সাত কর্মীর মধ্যে পোল্যান্ডের একজন, যুক্তরাজ্যর তিনজনসহ অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র-কানাডার এক দ্বৈত নাগরিকও ছিল।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.