নাশকতা বা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না, সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে দলটির নাশকতার কথা বলা হচ্ছে, এটা তাদের প্র্যাকটিস। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই নির্বাচনকে প্রতিহত করার জন্য অগণতান্ত্রিক পন্থা বেছে নিয়েছে তারা।
